অস্থিরতা বাড়লে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে হতাশা: দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তারেক রহমানের

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোনো কারণে অস্থিরতা বাড়লে তা সামাল দিতে পারবে না অন্তর্বর্তী সরকার। তাই পরিস্থিতি ঘোলাটে না করে অতিদ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি।

শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনৈতিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, দেশের অভ্যন্তরীণ কোনো চুক্তি শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই করতে পারে। তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। ববি হাজ্জাজ বলেন, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রকাশ্য সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হচ্ছে। আজ এই মঞ্চ থেকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করার জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলনের কোনো একক মালিক ছিল না।”

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ১০ মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই অভ্যুত্থানের হতাহতদের তালিকা তৈরি করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, “জুলাই-আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়ে কোরিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশি হাতে তুলে দেওয়াটাকেই অন্তর্বর্তী সরকারের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে হচ্ছে।”

তিনি আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না।” সরকার বিনিয়োগ নিয়ে জাকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, মেজরসহ সেনাবাহিনীর ১১ সদস্য আহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সংর্ঘষ হয়েছে। সংর্ঘষের এক পর্যায়ে একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। রবিবার বেলা ১টায় উপজেলার ‘রামেসু বাজারে’ এ ঘটনা

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজে জ্বালানি খালাস

নিজস্ব প্রতিবেদক ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্চের ১ তারিখ থেকে ২২ মার্চ পর্যন্ত ২২ দিনে

১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর)

ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, পাঠানো হচ্ছে হাজার হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক: সময় যত গড়াচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা ততই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য

বিদ্যুতায়িত হয়ে নিহত হাফেজ তাকরিম ও বিশ্বজয়ী হাফেজ তাকরীম একই ব্যক্তি নন

নিজস্ব প্রতিবেদক: দুজনই কোরআনে হাফেজ, দুজনের নামই তাকরিম। দুজনের বয়সও প্রায় কাছাকাছি। যার ফলে অনেকের মধ্যে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস

সৌদি-ইয়েমেন সীমান্তে তীব্র লড়াই শুরু

আন্তর্জাতিক ডেস্ক: সৌদির সীমান্তবর্তী ইয়েমেনের হারদামাউত প্রদেশে তীব্র লড়াই ও সংঘর্ষ শুরু হয়েছে। হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ। এটি ডিসেম্বরের শুরুতে দখল করে নেয় বিচ্ছন্নতাবাদী