অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: লক খুলে দেন, টিপ দিলেই গুলি বের হবে। অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঠিক এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ভিডিওটি ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

সম্প্রতি সময়ে ভিডিওটি ভাইরালের পর নড়েনড়ে বসেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার। গ্রুপটি স্থানীয়ভাবে ‘রাসেল-ফয়সাল বাহিনী’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।,

প্রায় আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায়, চারজন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। এ সময় তাদের কথোপকথন থেকে শোনা যায়, ‘লক খুলে দেন, টিপ দিলেই গুলি বের হবে।’যদিও ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ না দেখা গেলেও, তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা যাচ্ছে বলে একাধিক সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শেষে নিশ্চিত করেছে। সেখানে ফয়সাল নামে আরেক যুবককে দেখা গেছে। সেখানে আহির নামের এক যুবককে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দেয়া হচ্ছিল।,

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির গণমাধ্যকে জানান, ইতোমধ্যে ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তবে অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলের সমর্থক কিনা তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গভীর রাতে শামীম ওসমানের ছেলের নেতৃত্বে ঝটিকা মিছিল, যুবদল নেতার হাতে আটক ৫

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় অয়ন ওসমানের ৫ সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা।, শনিবার (১

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১০৪ শিশুসহ নিহত ২২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে চলমান বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১ জনে। নিহতদের মধ্যে রয়েছে ১০৪ শিশু, ৪০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে

মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর চান্দা ভাই রাকিব এক ব্যক্তি নন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মো. রাকিব ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন। রোববার রাত সাড়ে ১০টার

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

নিজস্ব প্রতিবেদক: কারাগারে বন্দি অবস্থায় মৃত স্ত্রী ও সন্তানকে শেষবিদায় জানালেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে

পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের মারামারি, মোটরসাইকেল ভাঙচুর

পাবনা প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন পাবনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন