অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অভিযানে গিয়ে পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে ছাত্রদলের এক নেতার কাছে বিদেশি পিস্তল রয়েছে এমন খবরে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে অস্ত্রসহ ছাত্রদল নেতাকে আটকের পর পুলিশ সদস্যদের ওপর হামলা চালান তার অনুসারীরা। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি। হামলায় আহত হন এক উপপরিদর্শক (এসআই)।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় এ হামলার ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতার নাম বুলবুল আহমেদ ওরফে সজীব (৩০)।

এদিকে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ ছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পৃথক আরও মামলা হয়েছে। সোমবার রাতে পুলিশের দায়ের করা মামলায় ছাত্রদল নেতা বুলবুল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।

পুলিশ জানায়, ছাত্রদল নেতাকে গতকাল সোমবার নগরের বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালায় ডিবি। ওই সময় মো. বুলবুল আহমেদকে আটক করা হয়। তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। বুলবুল আহমেদ ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন পুলিশের কাছে এমনটি দাবি করেছেন।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, অস্ত্রসহ বুলবুল আহমেদকে ঘটনাস্থল থেকে গাড়িতে তোলার সময় তাঁর আত্মীয়স্বজনসহ ২০০ থেকে ২৫০ সমর্থক ডিবি পুলিশের মাইক্রোবাস আটকে আক্রমণ করেন। ওই সময় বুলবুল আহমেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল সেখানে গেলে উত্তেজিত লোকজন দা ও লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হন। এ সময় দুটি মাইক্রোবাসে ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করা হয়। অভিযানে থাকা এসআই রফিকুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এম এম মোহাইমেনুর রশিদ আরও বলেন, অপরাধীর সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই। কী কারণে অস্ত্রটি সংগ্রহ করা হয়েছিল, সে বিষয়ে তথ্য উদ্‌ঘাটনে আমাদের চেষ্টা চলছে।

এ বিষয়ে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ (রবিন)। বলেন, বুলবুল আহমেদ আমাদের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। অস্ত্রসহ গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কমিটি তাকে পদ থেকে বহিষ্কার করেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বুলবুল আহমেদের সঙ্গে কোনোরূপ সম্পর্ক না রাখতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: আমীর মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতেই

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকালে (১৯ জুলাই) দলের মিডিয়া সেলের

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের রায়

ছোনগাছা ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ইউনিয়নে ২ হাজার ৮’শ

নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান শিবির সমর্থিত জোটের

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হলে তা ক্যাম্পাস থেকেই

মানসিক ভারসাম্যহীন হলে অপূর্ব হাসপাতালে যাবে, বিশ্ববিদ্যালয়ে কেন?

ডেস্ক রিপোর্ট: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র কুরআন অবমাননার অভিযোগ উঠেছে। সে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমকে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ