অসচ্ছল হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে পাশে দাঁড়িয়েছেন জামায়াতের স্থানীয় নেতা সেলিম সরকার

নিজস্ব প্রতিবেদক: ধর্ম নয়, মানুষই মানুষের বড় পরিচয়-এই বার্তাই যেন বাস্তবে রূপ দিলেন সিরাজগঞ্জের  জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা। অসচ্ছল এক হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে ব্যক্তিগতভাবে পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি সেলিম সরকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুকনী হাটখোলা গ্রামের নরসুন্দর পেশাজীবী কোমল শীলের মেয়ে সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। কিন্তু পারিবারিক অনটনের কারণে বিয়ের খরচ মেটানো নিয়ে শঙ্কায় ছিলেন কোমল শীল। এমন সময় খবর পেয়ে সেলিম সরকার নিজ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি নিজেই মাথায় করে চাউলের বস্তা নিয়ে হাজির হন কনের বাড়িতে,

সেলিম সরকার বলেন, “আমি মনে করি, কে কোন ধর্মের সেটা মুখ্য নয়। মানুষ হিসেবে আরেকজন মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে ধর্ম-বর্ণ নয়, মানবিকতা দিয়েই সম্পর্ক গড়ে উঠুক, সেটাই চাই।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে থাকবেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখবেন।

এই সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তোতা মিয়াও। তারা সকলেই এমন মানবিক সহায়তাকে সাধুবাদ জানান।

এ ঘটনায় খুকনী এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সেলিম সরকার। ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে এমন সহযোগিতা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকা টোল আদায় 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। একই সঙ্গে

৫৩ আসনে ১০ হাজারের কম ব্যবধানে হেরেছেন জামায়াত জোটের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মাধ্যমে ২২৪ আসনে প্রার্থী দেয় জামায়াতে ইসলামী। এর মধ্যে ৬৮ আসনে দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সরকার গঠনের

শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে: মাওঃ রফিকুল ইসলাম খাঁন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বালাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে। সেই

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭

বিমানবন্দরে আগুনের রহস্য অনুসন্ধানে ঢাকায় এল ৪ দেশের বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ দল। তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা

ইসলাম ধর্মের টানে অভিনয় ছাড়লেন নায়িকা

ইসলাম ধর্মের টানে অভিনয় ছাড়লেন নায়িকা

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্ট তিনি লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি। আর এর