অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, শিক্ষক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মোশারফ হোসেন (৪০) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখেন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

মোশারফ হোসেন উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের মৃত নুরুজ্জামান মিয়ার ছেলে এবং ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষক সকাল সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী ছাত্রীকে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন করে মীরগঞ্জ-সোনারায়গামী বামনজল উচা ব্রীজ এলাকায় যেতে বলেন। ছাত্রীটি তার খালাতো বোনকে সঙ্গে নিয়ে সেখানে গেলে শিক্ষক মোশারফ হোসেন এসে তার হাত ধরে টানাটানি করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীর চিৎকারে পথচারীরা এগিয়ে এলে তিনি দ্রুত সেখান থেকে সটকে পড়েন।

পরে শিক্ষার্থী ঘটনাটি পরিবারের সদস্য ও বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে সুন্দরগঞ্জ থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল গিয়ে মোশারফ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক মোশারফ হোসেনের বিরুদ্ধে পূর্বেও একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে শিক্ষক মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী আলোচিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নীকান্ড, লুঠপাট ও দিনদুপুরে পিটিয়ে মর্মান্তিকভাবে ১৫ পুলিশ হত্যাকান্ডের মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে যৌথ বাহিনীর হাতে

ইসরায়েলি অবৈধ বসতিতে জড়িত দেড় শতাধিক কোম্পানির তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় অবৈধ ইসরায়েলি বসতিতে কার্যক্রম চালানো ১১টি দেশের ১৫৮টি কোম্পানির দীর্ঘ প্রতীক্ষিত তালিকাপ্রকাশ করেছে জাতিসংঘ।গতকাল শুক্রবার এই হালনাগাদ ডেটাবেজ প্রকাশ করে

সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে ব্যবসায়ীকে নির্যাতন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল

যাবজ্জীবন থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক, অবশেষ আত্মসমর্পণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর ধরে পালাতক ছিলেন দর্শনার সাইদুর রহমান সাবদার। অবশেষে আদালতে আত্মসমর্পণ করে ঠাঁই হয়েছে

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, এয়ার ফোর্স ওয়ান বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করছে। ট্রাম্প আজ ইসরায়েলি নেসেটে ভাষণ দেবেন এবং

পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর)