অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা জামায়াতে যোগ দিয়েছেন। হোসেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য।,

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে হোসেন কর্মী সমর্থক নিয়ে জামায়াতে যোগ দেন। এ সময় তিনি জামায়াতের সদস্য ফরম পূরণ করেন। তবে তার সঙ্গে জামায়াতে যোগ দেওয়া অন্যদের পদ-পদবি সম্পর্কে জানা যায়নি।

এ সময় চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম ও ওয়ার্ড জামায়াতের সভাপতি ফখরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা ওমর ফারুক বলেন, হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন। তারা জামায়াতের সদস্য ফরম পূরণ করেছেন।

হোসেন আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের পরও আমি বিএনপি করতাম। এরপর থেকে দেখেছি বিএনপির সঙ্গে আল্লাহ-রাসুলের আইনের কোনো সম্পর্ক নেই। এতে আমার মন বলছিল আমি অন্যায় পথে চলছি। তখন আমি চিন্তা করেছি আমি অন্যায় পথে থাকতে পারব না। এই চিন্তা থেকেই আমি জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজস্ব বাড়াতে গোয়েন্দা কার্যক্রমে জোর দিচ্ছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের প্রথম মাসেই প্রবৃদ্ধি অর্জন করলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটে রেলপথ অবরোধ বিএনপি নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট থেকে ঢাকাগামী বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই, প্রার্থীরা ছুটছেন আ.লীগ নেতাদের বাড়ি বাড়ি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী মাঠে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ভোটের দিকে চোখ পড়েছে বরিশালের প্রার্থীদের। প্রচার করতে গিয়ে কেউ ছুটছেন আওয়ামী লীগ নেতার বাড়ি, কেউ আবার

এশিয়া কাপ রাইজিং স্টারস ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক: দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান শাহিনস। ৫ রানের দাপুটে জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে নাম লিখেছে পাকিস্তানের দলটি। রোববারের ফাইনালে খেলবে তারা

এবার আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ প্রায় ২০০ নেতার অবস্থান ফাঁস

অনলাইন ডেস্ক: শীতের সন্ধ্যা, কলকাতার উপকণ্ঠের এক রাস্তায় গাড়িতে কথা বলার জন্য বসেছিলাম আমি আর বাংলাদেশ জাতীয় সংসদের এক সাবেক সদস্য। যাত্রাপথটা ছিল আধঘণ্টার একটু

তিস্তার পাড় এলাকায় রেড অ্যালার্ট জারি, মাইকিং

নিজস্ব প্রতিবেদক: ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত