অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনে আহত হৃদয়

ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭), মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল তিনটার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হৃদয় উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক আনসার হাওলাদারের ছেলে।

হৃদয়ের পরিবার সূত্রে জানা যায়, হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করতেন। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। এ সময় তার মাথায় তিনটি গুলি লাগে। ওই সময় তিনি লুকিয়ে চিকিৎসা নেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় তাকে। চিকিৎসকরা তার মাথা থেকে ২টি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়ায় একটি গুলি বের করতে পারেননি। এতে পুরোপুরি সুস্থ হয়নি হৃদয়। মাঝে মাঝে প্রচণ্ড জ্বর উঠত তার শরীরে। এক পর্যায়ে গত বুধবার অসুস্থ হয়ে পড়েন হৃদয়। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, অর্থাভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। একমাত্র সম্বল রিকশা ও একটা গরু বিক্রির টাকা দিয়ে যতটুকু করার চেষ্টা করেছি। মাথার তিনটি গুলির দুটি বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি। বিদেশ চিকিৎসার করা হলে আমার ছেলেটা বেঁচে থাকতো। টাকা নেই তাই ছেলেটা মারা গেছে। আমার ছেলেটার জীবন গেছে। নতুন সরকার আসছে, কেউ তার খোঁজ নিল না বলে কান্নায় ভেঙে পড়েন।

নিহত হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, দীর্ঘদিন ধরে একটা গুলি নিয়ে অসুস্থ ছিল হৃদয়। এতে মাথায় প্রচুর ব্যথা করত। জ্বর উঠত। কেউ আমার ভাইয়ের খোঁজ নেয়নি। উন্নত চিকিৎসার অভাবেই আমার ভাই মারা গেছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আ. রউফ বলেন, ‘গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলি। পরিবার যথাসময়ে বরিশাল নিয়ে যেতে পারেনি। পরে এখানেই বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে আলোচনায় ইসলামিক ফ্রন্টের প্রার্থী মোশারফ হোসেন

আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিচিত এই প্রবাসীর প্রার্থিতা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আলোচনায় এসেছেন মালয়েশিয়া প্রবাসী মোশারফ

যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কামিশলি শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) দুটি অবস্থানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) স্থানীয়

ভূমিকম্পে মেট্রোরেলের চার স্টেশনে ফাটল, খুলে পড়েছে টাইলস

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২১ নভেম্বর) পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার মেট্রোরেলের চারটি স্টেশন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল, ফ্লোর ও টাইলসে দেখা গেছে ফাটল। এতে যাত্রীদের

প্রবাসী ভোটারের নিবন্ধন এক লাখ ৯৪ হাজার ছাড়ালো, শীর্ষে সৌদি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত এক লাখ ৯৪ হাজারেরও

রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি ও বসতবাড়ি অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত এক প্রতিবন্ধী ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার

পুলিশ নিয়োগে আসছে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় উচ্চাভিলাষী, অতিমাত্রায় অপেশাদার পুলিশ সদস্যদের বিধিবহির্ভূত বলপ্রয়োগের কারণে ভেঙে পড়া পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশে