অর্থপাচার মামলায় তারেক রহমান ও মামুনের সাজা বাতিল আপিল বিভাগে

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিলের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন আদালত।

এর আগে গত ১০ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ, সিঙ্গাপুরে অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের সাজার রায় স্থগিত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে কয়টি দুর্নীতির মামলা হয় তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত অর্থ পাচারের এ মামলাটি। এ মামলায় বিচারিক আদালতে খালাস পান তারেক রহমান। যে বিচারক এ মামলায় তাকে খালাস দেন তৎকালীন সরকারের চাপে ওই বিচারক দেশ ছাড়তে বাধ্য হন।

পরে এ খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন, দুদক। এখানে এসে তারেক রহমানকে দেয়া হয় ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা।

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য মামলার সঙ্গে অর্থ পাচার মামলায় আইনি পদক্ষেপ নেন তারেক রহমানের আইনজীবীরা। খালাস চেয়ে আপিলের অনুমতি চান ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনও। যার শুনানি হয় আপিল বিভাগে। শুনানি শেষে দুইজনেরই সাজার রায় স্থগিত করেন সর্বোচ্চ আদালত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত ক্ষমতায় এলে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে: এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলাম সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে গেলে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে।

ফরিদপুরে মর্মান্তিক ঘটনা: শিশুর মরদেহ ও অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সদরপুরে একই পরিবারের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের একটি বাড়ি থেকে অন্তঃসত্ত্বা

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা লীগ নেত্রী নিলুফা ইয়াসমিন মাদকসহ গ্রেফতার

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ইউপি সদস্য নিলুফা ইয়াসমিনকে (৪৫) মাদকসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

কুমিল্লায় লরিচাপায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে লরি, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান, হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট: পুনর্বাসনসহ দুই দাবি পূরণে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবক রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা অবস্থায় বিষপান করেছেন। আজ রবিবার (২৫

বরিশালে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা

ডেস্ক রিপোর্ট: হাট-বাজারের দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ)