অর্থনীতি স্থবির, বেড়েছে দারিদ্র্য-বেকারত্ব ও খেলাপি ঋণ

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গঠনের প্রত্যয় নিয়ে গত জুনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করে। প্রবৃদ্ধির পরিবর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ায় একে সে সময় “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাজেট” বলা হয়েছিল। তবে অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে সেই লক্ষ্য অর্জনে অগ্রগতি দেখা যায়নি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে, সেপ্টেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

একই সময়ে রপ্তানি আয় ৪ দশমিক ৬১ শতাংশ কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, আগস্টে প্রায় ৩ শতাংশ হ্রাসের পর সেপ্টেম্বরে এ আয় আরও কমেছে।

রাজস্ব ঘাটতি বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব ঘাটতি হয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, এ সময় আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি। আগের অর্থবছরেও রাজস্ব ঘাটতি ছিল প্রায় ১ লাখ কোটি টাকার বেশি।

দারিদ্র্য ও বেকারত্বে উদ্বেগ

দেশে দারিদ্র্যের হার বর্তমানে ২৮ শতাংশ, যা ২০২২ সালে ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া আরও ১৮ শতাংশ পরিবার দারিদ্র্যসীমায় নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। গত এক বছরে শিল্পকারখানা বন্ধ হয়ে প্রায় ৩০ লাখ মানুষ নতুন করে বেকার হয়েছে।

বিবিএসের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বেকারত্ব বেড়ে ৪ দশমিক ৬৩ শতাংশে পৌঁছেছে। বর্তমানে মোট বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ।

এডিপি বাস্তবায়নে ধীরগতি

২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২ দশমিক ৩৯ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের (২ দশমিক ৫৭ শতাংশ) চেয়ে কম।

বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি ২২ বছরের সর্বনিম্ন

রাজনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ সুদের কারণে বেসরকারি বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। আগস্টে বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি নেমে এসেছে ৬ দশমিক ৩৫ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। নতুন বিনিয়োগ কমে যাওয়ায় উৎপাদন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়েছে।

খেলাপি ঋণে রেকর্ড বৃদ্ধি

ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৩০ শতাংশ। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ১৯ হাজার কোটি টাকার বেশি, বৃদ্ধির হার প্রায় ১৫১ শতাংশ।

রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা

সব নেতিবাচক সূচকের মধ্যে রেমিট্যান্স খাত কিছুটা স্থিতিশীলতা এনেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৪ শতাংশ। ফলে এ সময়ে চলতি হিসাবে ৪৮৩ মিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত রেকর্ড হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের (১৯১ মিলিয়ন ডলার) তুলনায় দ্বিগুণেরও বেশি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে পাথরবোঝাই ট্রাক থেকে মাদক উদ্ধার

বিদেশি মদ, বিয়ার ও ফেনসিডিলসহ চালক-সহকারী আটক সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের তৎপরতায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও ফেনসিডিল জব্দ

শিয়ালকোলে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলের বহুতী এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদশা মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে আপন মামা শশুরের

ক্যান্সারে মৃত্যু তিন বস্তা টাকা জমানো ভিক্ষুক সালেহা বেগমের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো আলোচিত ভিক্ষুক সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল

পবিপ্রবি ছাত্রদল নেতার নির্দেশনা দেওয়ার স্ক্রিনশট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রদলের এক নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া নির্দেশনার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘ফেক অ্যাকাউন্ট’ খুলে পোস্ট

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি নেতা ও তার ভাইদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি