অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা: হুঙ্কার পাকিস্তানি সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’’ পাকিস্তানি সৈন্যরা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালওয়াশা মোহাম্মদ জাই খান। জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই দেশের চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটে পালওয়াশার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার পাকিস্তানের এই সিনেটের বলেন, ‘‘অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তান সেনাবাহিনীর সৈন্যরা এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান সিম মুনির নিজেই।’’ তিনি বলেন, ‘‘আমরা চুড়ি পরে বসে নেই।’’ পালওয়াশা বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সৈন্যরা পাকিস্তানে হামলা করবেন না। তিনি বলেন, ‘‘ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়। তাদের জেনে রাখা উচিত যে, শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না। কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি।’’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোনও উসকানিমূলক মন্তব্য নয়। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও একই ধরনের উসকানিমূলক মন্তব্য করেছেন। এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধুর পানি সরিয়ে নেওয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানই সিন্ধু সভ্যতার প্রকৃত অভিভাবক।

তিনি ভারতের বিরুদ্ধে একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিলের অভিযোগ করেন। বিলাওয়াল ভুট্টো কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। হয় এর মাধ্যমে পানি প্রবাহিত হবে, না হয় তাদের (ভারতীয়দের) রক্ত বইবে।’’

বুধবার পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু তাদের শান্তিপ্রিয়তাকে দুর্বলতা ভাবা উচিত নয়। তিনি বলেন, ভারতের যেকোনও আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার সব ক্ষমতা পাকিস্তানের আছে, যেমন ২০১৯ সালে পিটিআই সরকার জাতির ঐক্যবদ্ধ সমর্থনে দিয়েছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠানে দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত

সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো আ. লীগ নেতার পিস্তল, মামলা দুর্বল করতে এজাহারে হয়ে গেল ‘পিস্তলসদৃশ বস্তু’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুর এলাকা থেকে গত ২০ ডিসেম্বর ভোরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি, বিদেশি মদ, পাসপোর্টসহ গ্রেফতার করা হয় কার্যক্রম

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন

সম্মেলন ঘিরে দু’গ্রুপের সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু, আটক ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা শওকত হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর

পানির তীব্র সংকটে ৭০০ পরিবার, ভরসা নালার নোংরা পানি

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে তীব্র পানির সংকট শুরু হয়েছে। নদীসহ ছোট-বড় খাল ও ঝরনা শুকিয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার সদর উপজেলার ৪ নম্বর পেরাছড়া

এনায়েতপুর মেহের উন নেছা স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: চৌহালী উপজেলাধীন এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক