অভ্যুত্থানে হতাহতের সন্তানদের জন্য কোটার আদেশ বাতিল

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি স্কুলে ভর্তিতে ৫ শতাংশ কোটা সংরক্ষণের আদেশ বিতর্কের মুখে বাতিল করল অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক শাখার উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার গণমাধ্যমকে জানান, গতকাল সোমবার ওই আদেশটি বাতিল করা হয়েছে। আদেশটি বাতিল করায় আগের ভর্তির নীতিমালাই বহাল থাকবে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা আদেশটির বিষয়ে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ২ মার্চ সব সরকারি স্কুল প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়।

উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা অফিস আদেশে বলা হয়েছিল- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত/শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত/শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র/গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ/জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত/ শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে উক্ত আসনে ভর্তি করতে হবে। কোন অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।’

স্কুলে ভর্তির ক্ষেত্রে কোটা প্রয়োগের বিরোধিতা করে সোমবার সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্ত জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী বলে অভিহিত করা হয়।

সংগঠনটি জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা নির্ধারণ করে সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা করছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন। এটা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার সকালে তোলা

শেখ মণি বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ করতেন: শেখ সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, শেখ ফজলুল হক মণি বেঁচে থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর

নতুন পে-স্কেল বাস্তবায়নে তিন খাতে বড় সংস্কার আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে সরকারি পরিচালন কাঠামো পুনর্গঠন, অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনায় স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় বিনিয়োগে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে তিনটি খাতে বড় সংস্কার কার্যক্রম

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, ২৩ অক্টোবর বিকেল ৩টা ১৫

বঙ্গোপসাগরে জাহাজ ডুবির ঘটনায় মাগুরার ৬ জন নিখোঁজ

বঙ্গোপসাগরে জাহাজ ডুবির ঘটনায় মাগুরার ৬ জন নিখোঁজ

চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে জাহাজ ডুবির ঘটনায় এখন পর্যন্ত মাগুরার ৬ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়ে কোনো তথ্যই নেই। তবে জেলার মহম্মদপুর উপজেলার

চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালীর সাইফুল ইসলাম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম। জুলাই/২০২৫ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান