অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মুখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার তিনি তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পাঠান বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এর আগে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে লিখিত অভিযোগ জমা পড়ে। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক অভিযোগকারী হিসেবে আবেদন করে বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের তদন্ত দাবি জানান। অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়।

অভিযোগপত্রে বলা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকা সত্ত্বেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগ বাতিল করে। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার মালিকানাধীন ১৩ লাখ শেয়ার বাতিল করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

আইনজীবী মহলের মতে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের প্রেক্ষাপটে বিচারপতির এই পদত্যাগ বিচার বিভাগে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। উচ্চ আদালতের স্বচ্ছতা ও মর্যাদা রক্ষায় এমন ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‎বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। ‎সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের

শাহজাদপুরে ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাবুল হোসাইন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রতনকান্দি গ্রামের সার্বিক উন্নয়ন সমস্যা সমাধানের করণীয় ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ৯টায়

ইরানের সঙ্গে সংঘাত থামাতে বার্তা পাঠাল ইসরায়েল

অনলাইন ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সহায়তায় ভয়াবহ হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত সমাপ্ত করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের

বেলকুচিতে ৭ যুবদল নেতাদের সকালে বহিষ্কার, রাতে প্রত্যাহার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বহিস্কৃত সেই ৭ যুবদল নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বুধবার (১৬ এপ্রিল) সকালের

আপিল বিভাগের দুই বিচারপতির শপথ

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।’ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সুপ্রিম

জ্বালানি চাহিদা মেটানো কঠিন, চেষ্টা করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, জ্বালানি চাহিদা মেটানো কঠিন। তবে সরকার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে। বিগত সরকারের জ্বালানি খাতে চুক্তিগুলোর কারণে জ্বালানির