অভিযানের খবর আগেই ফাঁস, প্রশ্নের মুখে জেলা প্রাণিসম্পদ অফিস

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরইছা গ্রামে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিনিয়োগকারীদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা ইমাজ উদ্দিন তালুকদার শুভ ও তার সহযোগী মো. ছাব্বির হোসেনের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি প্রায় ২০ বছর ধরে কোনো ধরনের সরকারি লাইসেন্স বা নিবন্ধন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে মসলা, সরিষার তেল ও পুষ্টি খাদ্যসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারজাত করছে। পাশাপাশি গ্রামের উন্নয়ন ও কর্মসংস্থানের আশ্বাস দিয়ে প্রায় ১৭ জনের কাছ থেকে জমি ও প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা বিনিয়োগ নেওয়া হয়।

ভুক্তভোগীদের দাবি, পরে জমির কাগজপত্র জাল করে কয়েকজনের জমি নিজেদের নামে দলিল করে নেন অভিযুক্তরা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে প্রাণিসম্পদ অফিস থেকে অভিযান পরিচালনার কথা থাকলেও অভিযান শুরুর আগেই প্রতিষ্ঠানের মালিক বিষয়টি জেনে যান বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মালিকের সাথে ঘটনার সত্যতার একটি কল রেকর্ড ফাঁস হলে জেলাজুড়ে জেলা প্রাণিসস্পদ অফিসের প্রতি জনসাধারনে নানান আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রাণিসস্পদে নিয়মিত ঘুষের বিনিময়ে সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানহীন পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।

এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, তারা আগে প্রতিষ্ঠানটির বিষয়ে অবগত ছিলেন না; সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পেরেছেন। তবে অভিযানের আগেই মালিক কীভাবে বিষয়টি জেনে গেলেন—এ প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি সংশ্লিষ্টরা।

দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের স্বত্ত্বাধিকারী শুভ বলেন, আগামীকাল প্রাণিসম্পদ অফিস থেকে ভিজিটে আসবে। যার কারনে সবকিছুতেই প্রস্তুতি নিচ্ছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনাকে ফেরত চেয়ে ‘নোট ভার্বাল’ পাঠানো হয়েছিল, একটি শব্দও খরচ করেনি ভারত

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন প্রশ্ন উঠতে পারে, দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

মধ্যযুগীয় কৌশলে অবরুদ্ধ রাফাহ, ত্রাণ বন্ধ রেখে মৃত্যু ফাঁদ!

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনী গাজা এলাকার রাফা শহরকে পুরোপুরি দখল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। গাজাকে পুরোপুরি দখল করতেই রাফাকে অবরুদ্ধ করা হয়েছে। এ

এবার এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক: এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারত। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম

দেবহাটায় ফুড অফিসে চাঁদা দাবির অভিযোগ, জনতার ধাওয়ায় পালালেন কয়েক যুবক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কয়েকজন যুবক নিজেদের ‘সমন্বয়ক নেতা’ পরিচয় দিয়ে কর্মকর্তার কাছে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন