অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত অপর দুজন হলেন, মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

সাইবার রিলেটেড ইস্যু, অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।

তিনি বলেন, সাইবার রিলেটেড ইস্যু। অভিযোগ গ্রহণ করেছি। অভিযোগের প্রাথমিক সত্যতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে নানাভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে।

এতে বলা হয়, অভিযুক্তদের এসব বক্তব্য ও অনলাইন কার্যক্রমের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পাচ্ছে। ফলে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা এবং অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।

এদিকে, একই রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আদানিকে ৪ হাজার কোটি, চুক্তি নিয়ে বাড়ছে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: সরকারের কাছ থেকে চলতি সপ্তাহে ৩ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। একই সময়ে ভারতের আদানি পাওয়ারকে বকেয়া

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, ইউনূসের সঙ্গে বৈঠক ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। এটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউরোপের কোনো শীর্ষ নেতার প্রথম সফর। সফরের

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় শত শত সংঘর্ষ, ১০ মাসে ৩৫০ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় ইতিহাস-ঐতিহ্যে ভরা এক সম্ভাবনাময় জেলা। কিন্তু সাম্প্রতিক এ বছর এ জেলার নাম বারবার উঠে আসছে সংঘর্ষ, আধিপত্য বিস্তার ও রক্তক্ষয়ী সহিংসতার

সমুদ্রে আট ধরনের ভারী খনিজের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমুদ্র এলাকায় আট ধরনের ভারী খনিজের সন্ধান মিলেছে। ফিশিং ট্রলার ব্যবহার করে পরিচালিত গবেষণায় এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট।

মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সেই পাকিস্তানি বিজ্ঞানী আফিয়া সিদ্দিকী

অনলাইন ডেস্ক: মার্কিন কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি আছেন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আল কায়েদার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং উগ্রবাদে সম্পৃক্ততার।

আবিদ আমার ছোট ভাই, তার কথায় মাইন্ড করিনি

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ