অভিনেতা আফরান নিশো গ্রেপ্তার!

বিনোদন ডেস্ক: ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তাকে নিয়ে ভক্তদের আগ্রহ এখন যেন একটু বেশিই! বিশেষ করে, যখন থেকে বড় পর্দায় আগমন ঘটে অভিনেতার। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’তে কাজ করার পর সিনে দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে আসেন নিশো। মাঝে সব ধরনের কাজ থেকে নিজেকে দূরে রাখেন এই অভিনেতা।

দীর্ঘ দুই বছর পর নতুন সিনেমা ‘দাগি’ নিয়ে ফের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন আফরান নিশো। তবে হঠাৎ করেই বৃহস্পতিবার নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে নিশো গ্রেপ্তার। বেশ কয়েকটি স্থির চিত্রে তার হাতে হ্যান্ডকাফ দেখা যায়, সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর পুলিশের গাড়িতে অভিনেতাকে উঠিয়ে নেওয়া হয়। তবে কি কারণে এই অভিনেতা গ্রেপ্তার হয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি।

এরপর খোঁজ নিয়ে জানা যায়, বিষয়টি বাস্তবে নয়, সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভিন্ন পন্থা বেছে নিয়েছেন নিশো। ‘দাগি’ মুক্তি সামনে রেখে বৃহস্পতিবার (২৭ মার্চ) কয়েদির বেশে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন নিশো। ব্যতিক্রমী লুকে প্রাচরণায় অংশ নিয়ে নজর কেড়েছেন এই অভিনেতা।’

এর আগে প্রকাশিত টিজারে উঠে আসে নিশোর জেল জীবনে থাকা এক ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি। সে সময় টিজারে দেখা যায়, আফরান নিশোকে যেন ভিন্ন রূপেই ধরানোর চেষ্টা ছিল নির্মাতার। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে অভিনেতাকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুকে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান।

প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারটি প্রকাশের সঙ্গেই অভিনেতাকে এই লুকে দেখে দর্শক ও ভক্তরা নড়েচড়ে বসেছেন, তা বলার বাকি রাখে না।

জানা গেছে, এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘দাগি’ এই অভিনেতা ও নির্মাতার দ্বিতীয় সিনেমা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শ্বশুর-শাশুড়ির সেবা-যত্ন করে সম্মাননা পেলেন ১২ পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক: একই বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থেকে সেবা-যত্ন করায় সম্মাননা পেয়েছেন ১২ পুত্রবধূ। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘পাশে আছি মাদারীপুর’ নামের একটি সামাজিক সংগঠন।

হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

নিজস্ব প্রতিবেদক: হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে

আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ

নব্বইয়ের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বলেও নির্বাচিত সরকার কথা রাখেনি: নাহিদ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ৯০ সালের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার সেই কথা রাখেনি। আমরা

সরকারি এলপিজির দাম ১২৩৫ টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম

জুলাই আন্দোলন অস্বীকার জনগণের সঙ্গে প্রতারণা: উল্লাপাড়ায় এমপি রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সাম্প্রতিক গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ পক্ষে রায় দিয়েছেন এবং