অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক: লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ফারাবী ২০২৩ সাল থেকে এই কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন লেখক ও ব্লগার অভিজিৎ রায়। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ গুরুতর আহত হন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্যাংকে টাকা জমা দেয়াকে কেন্দ্র করে ছাত্রসহ দুইজনকে পিটিয়ে জখম করেছে ছাত্রদলের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকে টাকা জমা দেয়াকে কেন্দ্র করে আমতলী সরকারী কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্র ইমরান ফকির (২৩) ও তার সহযোগী জাহিদুল ইসলামকে (২৫) ছাত্রদলের নেতাকর্মীরা

জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত আ.লীগের কার্যক্রম স্থগিত আছে: ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট: দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার অনুসারীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি নেতা আব্দুল আলিম দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। সোমবার (৪ নভেম্বর) রাতে খুলনা–সাতক্ষীরা

জুলাই বিপ্লবকে মুছে ফেলার অপচেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগস্টের পর দেখছি যতই দিন যাচ্ছে জুলাই বিপ্লবকে মুছে ফেলার এক ধরণের অপচেষ্টা চলছে। সরকারের

রাফাল ভূপাতিতের ঘটনায় ভারত-ফ্রান্স সম্পর্কে টানাপড়েন

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে।

আগে গণহত্যা ও গুমের বিচার, তারপর নির্বাচনের কথা ভাবা যাবে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন মানবে না জনগণ। তাই আগামী নভেম্বরের মধ্যে গণভোটের