অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী হাইকোর্টে জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বুধবার (৩০ জুলাই) এ জামিন মঞ্জুর করেন।

আদালতে ফারাবীর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। তার সহকারী হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

জামিন আদেশের পর মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, “বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে ফারাবীর করা আপিল হাইকোর্ট শুনানির জন্য গ্রহণ করেছিলেন। বর্তমানে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। জামিনের মেয়াদ ও শর্তাদি লিখিত আদেশ হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

জামিনের পক্ষে তুলে ধরা যুক্তির বিষয়ে তিনি বলেন, “ফারাবীকে ভুল বিশ্লেষণের ভিত্তিতে দণ্ড দেওয়া হয়েছে। মামলায় চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেও কারও বক্তব্যে ফারাবীর নাম আসেনি। এমনকি তদন্ত কর্মকর্তার বাইরে অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যেও তার নাম উঠে আসেনি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তাছাড়া ২০১৫ সালের ৩ মার্চ থেকে তিনি কারাগারে রয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়েই জামিন চাওয়া হয়।”

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তচিন্তার লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান রায় ঘোষণা করেন। রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর ওই বছরই আপিল করেন ফারাবী।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা রায়গঞ্জে বালি বিক্রিতে বাধা, ক্রেতাদের প্রতিবাদ সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর টেন্ডারকৃত বালি ক্রয় করায় স্থানীয় প্রভাবশালী একটি মহল বিক্রি করায় বাধা প্রদান করে। এরই প্রতিবাদে বালি ক্রয়কারীরা সোমবার

রায়গঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানাযায়, মঙ্গলবার

মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের

নিজস্ব প্রতিবেদক: বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছে রেলের রানিং স্টাফরা।

সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন জামায়াতে প্রার্থী রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম

বন্যায় জর্জরিত পাকিস্তানে আঘাত হানল ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত বন্যায় ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই মঙ্গলবার

দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: যত্রতত্র পলিথিন, প্লাস্টিক, দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে