অভাবের তাড়নায় ১ দিনের সন্তান বিক্রি অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অভাবের তাড়নায় ১ দিনের সন্তান বিক্রির অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।

তবে সেই মা বলছেন সন্তান কে দত্তক হিসেবে দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার বারুহাস ইউনিয়নের রাণীদীঘি গ্রামে। জানা গেছে, তাড়াশ উপজেলার মানিকচাপর গ্রামের চাঁন মিয়ার তিন স্ত্রীর মধ্যে প্রমথ স্ত্রী মারা গেছেন। বাকী দু স্ত্রী এখনো জীবিত। তাদের মাঝে ছোট স্ত্রী আমেনা বেগম (৩৫) তিন দিন আগে জন্ম দেন এক ফুটফুটে কন্যা সন্তানের।

নাম রাখা হয় রোজা আকতার। কিন্তু অভাবের তাড়নায় আমেনার কোলজুড়ে আসা সে শিশুটির সকল মায়া ছিন্ন করে মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করে দেন পাশ্ববর্তী উল্লাপাড়া উপজেলার জংলিপুর গ্রামের নিঃসন্তান রতন দম্পতির কাছে। এমনই অভিযোগের গুনজন উঠেছে এলাকায়। তবে সেই অভিযুক্ত মা বলছেন ভিন্ন কথা। অর্থের বিনিময় নয় বরং অভাবের তারনায়ই এমন কাজ করেছেন তিনি। তার চিকিৎসা বাবদ তাকে ১০ হাজার টাকা দিয়ে ১ দিন বয়সী কন্যা সন্তানটি নিয়ে গেছেন তারা। সদ্য ভূমিষ্ঠ সন্তান দেওয়ার পর থেকেই হতাশায় নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন মা আমেনা বেগম। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সচেতন মহলের মাঝে আলোচনার ঝড় ওঠে। তারা এ বিষয়ে পক্ষে বিপক্ষে নানা ট্রল করতে থাকেন।

রাণীদীঘি গ্রামে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়। পরিবার ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, মানিক চাপর গ্রামের বাসিন্দা চাঁন আলীর তিন স্ত্রীর মধ্যে আমেনা বেগম সবার ছোট। চাঁন মিয়ার প্রথম স্ত্রীর রয়েছে দুই মেয়ে, মেঝ স্ত্রীরও রয়েছে দুই মেয়ে। ছোট স্ত্রী আমেনা বেগমের ঘরে রয়েছে দুই ছেলে ও সর্বশেষ মেয়ে রোজা আকতারের জন্ম দেন। আমেনা বেগম জানান, বিয়ের পর থেকেই স্বামীর বাড়িতে তার জায়গা হয় হয়নি। তিনি থাকেন তার

মেঝ বোন কোহিনুর বেগমের বাড়ি রাণীদীঘি গ্রামে। স্বামী চাঁন মিয়া মাঝে মধ্যে সেখানে মাঝে মধ্যে যাতায়াত করলেও সংসারের কোনো খরচপাতি দেন না তিনি।

খবর নিয়ে জানা যায়, অভাবের তাড়নায় আমেনা বেগমের বড় ছেলে সোহাগ (১২), পড়ালেখা

ছেড়ে রাজমিস্ত্রির জোগালদার হিসেবে কাজ করে সংসার চালায়। মেঝ ছেলে আলিফের বয়স আট বছর। এরই মাঝে দিন আনতে পান্তা ফুরানো সংসারে ঘর আলো করে আসে মেয়ে রোজা আকতার। কিন্তু চার মেয়ের পর নবজাতক মেয়ের দায়িত্ব নিতে রাজী হোননি বাবা চাঁন মিয়া। বাধ্য হয়ে আমেনা বেগম এক দিন বয়সী মেয়ে রোজা আকতার কে বিক্রি করে দেন অন্যর কাছে। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: নূরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। পরিবারটিরসাথে কথা বলে সঠিক তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে সাবেক ছাত্রনেতাদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা ও প্রীতি সমাবেশ। বৃহস্পতিবার (২৬ জুন)

সলঙ্গায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে থানার রামকৃষ্ণপুর

দাওয়াত না দেওয়ায় শিক্ষকদের মারধর করলেন সেচ্ছাসেবক দল নেতা

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ না পেয়ে দুই শিক্ষককে মারধর করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে সাতজনই একই প‌রিবা‌রের

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপ‌জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। নিহত আটজ‌নের ম‌ধ্যে সাতজনই একই প‌রিবা‌রের। তা‌দের সবার বাড়িই কু‌ষ্টিয়ার দৌলতপুর উপ‌জেলার আদাবা‌ড়িয়া ইউনিয়‌নের ধর্মদহ গ্রা‌মে।

মাইলস্টোনে অগ্নিদগ্ধ শিক্ষার্থী চুয়াডাঙ্গার মাহিয়া আর বেঁচে নেই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া (১৫) আর বেঁচে নেই। বৃ্হস্পতিবার