অবৈধ ভাবে ফ্ল্যাট দখল: মামলার আসামি টিউলিপসহ ৩

অনলাইন ডেস্ক: ঢাকায় ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব প্লট জালিয়াতির ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এই মামলায় টিউলিপ সিদ্দিকি ছাড়া আরো দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন।

মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক কোনো টাকা পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ পারিতোষিক হিসেবে গুলশান-২ এর একটি ফ্ল্যাট গ্রহণ করেন। ফ্ল্যাটটির ঠিকানা—বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং ৭১, গুলশান-২, ঢাকা-১২১২।

আরও বলা হয়, এ ঘটনায় টিউলিপ ছাড়াও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনকেও মামলায় আসামি করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় ৯০ বছর বয়সী বিদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০ বছর বয়সী নাজিম আলি আকন্দ নামে এক বিদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই এলাকার হান্নান গংদের বিরুদ্ধে। শুক্রবার সকালে

রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ আজ শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এর

বেলকুচি থানার ওসি অবশেষে বদলী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মামলা তদন্তে গড়িমসি ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় অবশেষে সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেনকে সিরাজগঞ্জ পুলিশ সুপার অফিসে বদলী করা হয়েছে।

গণতন্ত্রের পথে নতুন অধ্যায়, রাষ্ট্রপতির বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি অনন্য ও গুরুত্বপূর্ণ দিন। ২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে

জামায়াত ক্ষমতায় এলে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে: এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলাম সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে গেলে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে।

হাসিনাসহ রেহানা, জয়, পুতুল কেউ ভোট দিতে পারবে না: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়, শুধু