অবৈধ পুকুর খননে রাস্তাঘাট বিপর্যস্ত: রায়গঞ্জে এলাকাবাসীর মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাতকুর্শি গ্রামে আঞ্চলিক সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৮ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সাতকুর্শি গ্রামের আবাদি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খননের কাজ চলমান রয়েছে। প্রতিদিন অতি ভারী ড্রাম ট্রাক দিয়ে মাটি পরিবহনের ফলে এলাকার একমাত্র চলাচলের আঞ্চলিক রাস্তাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কে বিভিন্ন অংশ ভেঙে গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গর্ত। সামান্য বৃষ্টিতে কাদা জমে সড়ক হয়ে উঠছে চরম ঝুঁকিপূর্ণ।

বক্তারা আরো বলেন, গ্রামীণ এই রাস্তাগুলো স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান মাধ্যম। অথচ অবৈধভাবে চলমান এই পুকুর খননের কার্যক্রমের কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে। জনস্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে পুকুর খনন বন্ধ ও সড়ক রক্ষার দাবি জানান তারা। সেই সাথে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও দেন তাঁরা।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা সতর্ক করেন, দাবি আদায়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উত্তর ইরাকে কুর্দি বিরোধী গোষ্ঠীর ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে কুর্দি সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক

তানজানিয়ায় ব্যাপক সহিংসতায় নিহত ৭০০

অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ তানজানিয়ায় ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। দেশটিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রধান বিরোধী

যে গোপন কারনে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে সজীব ওয়াজেদ জয়ের

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন

মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন,

সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের একই দিনে দুই উপজেলা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দিবাগত রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে

তাড়াশে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  WordMastar প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বুধবার সকালে ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার ২৫