অবৈধ পথে ইতালি যাত্রাকালে সাগরে ট্রলার দুর্ঘটনা: উল্লাপাড়ার যুবক নিখোঁজ

মানবপাচারের অভিযোগে একজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধ পথে ইতালি যাওয়ার সময় সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মানবপাচারের অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিখোঁজ যুবকের নাম রাকিবুল ইসলাম স্বাধীন (২২)। তিনি উল্লাপাড়া উপজেলার ভুতগাছা গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদের ছেলে। চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নিখোঁজ যুবককে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম নামের এক ব্যক্তিকে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি মানবপাচার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগ্য পরিবর্তনের আশায় শতাধিক মানুষের সঙ্গে একটি ট্রলারে করে ইতালির উদ্দেশে রওনা দেন স্বাধীন। যাত্রাপথে সাগরে ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে এবং অনেক যাত্রী সাগরে নিখোঁজ হন। ওই ঘটনার পর থেকেই রাকিবুল ইসলাম স্বাধীনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ যুবকের পরিবার জানায়, তাকে বিদেশে পাঠাতে জমি বন্ধক এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করা হয়। অভিযুক্ত ব্যক্তি প্রথমে তাকে ভারতের চেন্নাই নিয়ে যান। পরে দুবাই, মিশর ও শ্রীলঙ্কা হয়ে সর্বশেষ লিবিয়ায় নেওয়া হয়।

স্বাধীনের সঙ্গে যাওয়া অপর এক ব্যক্তি সম্প্রতি দেশে ফিরে এসে পরিবারের কাছে জানান, যাত্রার কিছুদিন পরই তাদের বহনকারী ট্রলারটি দুর্ঘটনার শিকার হয় এবং এরপর স্বাধীন নিখোঁজ হন।

এ ঘটনায় নিখোঁজ যুবকের পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তিন দিনে ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ বিজিবির

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গত তিন দিনে বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েলের যুদ্ধ পর্যবেক্ষণ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আপাতত আমরা

সাবেক বিমান বাহিনী প্রধানের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে

ওএসডি হলেন পুলিশের উর্ধ্বতন ৮২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ৮২ জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) রয়েছেন ৯ জন, অতিরিক্ত ডিআইজি ৬১ জন

সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি খরচের দায়িত্ব নিল ছাত্রশিবির

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মনগাতী গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেধাবী ছাত্র সুব্রত কুমারের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, জনজীবনে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার: ডিপ্লোমা কোর্সকে স্নাতক স্বীকৃতি দেয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে এ অবস্থান করেন