অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দেয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শরীফুল ইসলাম জানান, সম্প্রতি জানা গেছে কিছু অসাধুচক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ত মাসে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, দুইটি রিভলভার, দুইটি এসএমজি, পাঁচটি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, তিনটি শর্টগান, তিনটি মর্টার শেল, আটটি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে।

তিনি জানান, সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি ০১৭৬৯৬০০৫৫৫ নাম্বারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি অনুরোধ করা যাচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হামলার জেরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রেলস্টেশন বন্ধ

অনলাইন ডেস্ক: ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরাইল। আজ শুক্রবারও ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চলের বেরশেবাসহ বিভিন্ন এলাকা। হামলার জেরে বেরশেবায়

গাজায় ৪৮ ঘণ্টায় ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত, ত্রাণ কেন্দ্রেও হামলা

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতির আলোচনা চলতে থাকলেও গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলের নৃশংসতা। গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ

টাঙ্গাইলের মহাসড়কে যানবাহনের চাপ, টোল আদায় দুই কোটি ৮৬ লাখ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বেড়েছে যমুনা সেতুর টোল আদায়। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৩

অস্থির ডলার বাজার, বাড়ছে বিনিময় হার

নিজস্ব প্রতিবেদক: দেশে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলেও বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে ডলারের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট