অবিলম্বে গণহত্যাকারীদের বিচার করে ফাঁসি কার্যকর করতে হবে- রফিকুল ইসলাম খান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সমাজের বিকল্প নেই। শান্তির দেশ বিনির্মানে জামায়াত লড়াই করে যাচ্ছে। তবে একটি দল তারা ইতোমধ্যে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী কার্যক্রম শুরু করেছে। চাঁদাবাজির জন্য তরুণেরা রক্ত দেয়নি। চাঁদাবাজি বাদ দেন প্রয়োজনে ভিক্ষা করে খান।

জামায়াত নেতা রফিক খান বলেন, জাতীয় সরকারের আগে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। একটি দল আমাদের সাথে এই দাবিতে ৫ আগষ্টের আগেও একসাথে আন্দোলন করতো। এখন তারা উল্টো বলছে।

শুক্রবার বিকেলে সোহাগপুর আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান,অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশ কারও তালুক নয়, ১৮ কোটি মানুষদের আর কোন ফ্যাসিবাদ ও চাঁদাবাজির স্থান হবে না। মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পক্ষ রায় দেতে সকলকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনে এনায়েতপুরের শহীদ হাফেজ সিয়াম হোসেনের পিতা আব্দুল কুদ্দুস। সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

এসময় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাও. শাহিনুর আলম, নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাও. মাজ্হারুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজীপুরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন কাঁচাবাজারে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৫০টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, যার মধ্যে

দীর্ঘ ৬ মাস পর ছাত্র আন্দোলনে নিহত লেবুর লাশ উত্তোলন

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ৬ মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত লেবু শেখ এর লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। রবিবার

গাজায় হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে

দুপক্ষের সংঘর্ষে আহত ১২, ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। সকাল থেকে দুপুর নাগাদ কয়েক দফায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি

চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের কর্মীসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর আজিমপুর এলাকায় সেনাবাহিনী তাদের আটক করে লালবাগ

টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (২৩ মার্চ)