অবশেষে জামিন পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পুলিশ পাহারায় তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে শুনানি শেষে তাকে জামিন দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে এবং হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলে জেলা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ কেউ ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোট দিতে এসে কেন্দ্রেই সন্তান প্রসব করলেন প্রসূতি!

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সন্তান প্রসব করেছেন মোছা. আম্বিয়া খাতুন নামে এক প্রসূতি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের

ব্যবসার টাকাকে নির্বাচনের বলে ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান  

নিজস্ব প্রতিবেদক:  দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামীতেও

বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সভাপতি প্রার্থীসহ আহত অন্তত ৪০

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সভাপতি প্রার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন,

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয়ার্ধ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড