অবরুদ্ধ অবস্থায় ফেসবুকে যুবদলের নেতা তৌহিদ আলমের স্মৃতিচারণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের যুবদলের নেতা তৌহিদ আলম তার ফেসবুক আইডিতে একটি পুরোনো ছবিসহ আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “এই সেই ছবিটি কালের সাক্ষী হয়ে থাকবে” কারণ ২০১৪ সালে একতরফা ও অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সফল করতে রাজপথে নেতৃত্ব দেওয়ার সময় পুলিশ ও ডিবি যৌথভাবে ধাওয়া করে আমাকে গ্রেফতার ও অকথ্য শারীরিক নির্যাতন করেছিল। সেই নির্যাতনের স্মৃতি আজও শরীরে বহন করছি।

তৌহিদ আলম আরও উল্লেখ করেন, গ্রেফতারের সময় আমাকেই একা আটক করা হয়েছিল, অথচ সেদিন রাজপথে থাকা বেশিরভাগ নেতা-কর্মীও সহজেই গ্রেফতার হতে পারতেন। কিন্তু ভাগ্যক্রমে তারা রক্ষা পেয়েছিলেন।

এদিকে ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথেই

সহযোদ্ধারা আবেগঘন আন্দোলনের স্মৃতি মন্তব্যে করতে থাকেন।

শাহ আলম নামের এক সহযোদ্ধা মন্তব্য করেন,

“আপনাকে রাজপথে নেতৃত্ব দেওয়ার সময় ডিবি পুলিশ গ্রেফতার করেছিল এবং আপনাকে চরম নির্যাতন করেছিল—আমরা তার সাক্ষী। ২০১৪ সালের আন্দোলন ছিল ভয়াবহ। আপনার নেতৃত্বে আমরা হরতাল-অবরোধের মিছিল করেছি, সংগ্রাম করেছি। আপনি আমাদের অনুপ্রেরণা ছিলেন। আপনার মতো নেতৃত্বের যদি মূল্যায়ন হয়, তাহলে সাধারণ কর্মীরাও মূল্যায়িত হবে। মহান রাব্বুল আলামিন যেন আপনাকে সুস্থ ও ভালো রাখেন—এই দোয়া করি।

জানা যায়, ২০১৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি নেতৃত্বাধীন জোট সারাদেশে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল। সেই সময় সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও আন্দোলনে অংশ নেন।

তিনি সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তৌহিদ আলমের স্মৃতিচারণমূলক ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে তা আলোচনার জন্ম দিয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষনের শিকার, দুই ধর্ষক আটক

জেমস আব্দুর রহিম রানা: যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষনের শিকার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষনের শিকার হন।

তিন জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর

বেলকুচিতে বিএনপির উঠান বৈঠক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌরসভার ৭নং ওয়ার্ডের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বাদ এশা মুকুন্দগাতী পশ্চিমপাড়াস্থ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক কোরিয়ান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা

ঠাকুরগাঁওয়ে পাওনা টাকার জেরে মারধর, অপমানে স্বর্ণকারের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাত্র ৩ হাজার টাকার পাওনা নিয়ে মারধর অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন ললিত বনিক (৪০) নামের এক স্বর্ণকার। এ ঘটনায় ক্ষোভে ফেটে