অফিসে নেই কর্মকর্তা, হতাশা নিয়ে ফিরছেন সেবাবঞ্চিত তরুণরা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য তরুণ-তরুণী ও প্রশিক্ষণার্থী। সরকারি সেবা নিতে অফিসে গেলেও কর্মকর্তাকে না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে উপকারভোগীদের।

জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন বহু তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ, ঋণ ও আত্মকর্মসংস্থান কার্যক্রমের তথ্য নিতে অফিসে আসেন। কিন্তু অধিকাংশ সময়ই অফিসে কর্মকর্তা অনুপস্থিত থাকায় তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

সেবা প্রত্যাশী রাশেদুল ইসলাম বলেন, প্রতিদিন অফিসে যাই, কিন্তু কর্মকর্তাকে পাই না। অনেক সময় দরজায় তালা ঝুলে থাকে। এতে আমরা ভীষণভাবে হয়রান হয়রানির শিকার হচ্ছি।

প্রশিক্ষণার্থী আলীম হোসেন বলেন, আমরা আত্মকর্মসংস্থানের সুযোগ নিতে চাই, কিন্তু কর্মকর্তাকে না পাওয়ায় আমাদের কাজের অগ্রগতি থেমে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ নিয়মিতভাবে রায়গঞ্জে অবস্থান না করে প্রায়ই বাইরে থাকেন। ফলে সরকারি প্রকল্প বাস্তবায়ন, ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অভিযোগের বিষয়ে কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি সিরাজগঞ্জ শহরে থাকি, তাই আসতে একটু দেরি হয়। তবে আমি নিয়মিতই অফিসে আসি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, যদি কোনো কর্মকর্তা নিয়মিত অফিসে উপস্থিত না থাকেন বা সেবা প্রদানে অবহেলা করেন, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সেবায় এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত দপ্তরের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

ডেস্ক রিপোর্ট: ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।, সোমবার

তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেলচালক।

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট

ভারতে কাপড় খুলে ধর্ম নিশ্চিতের পর মুসলিম কৃষককে হত্যা

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হেফাজতে এক মুসলিম কৃষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী কৃষক জাহানুর

এবার গুঁড়িয়ে দেয়া হলো আওয়ামী লীগের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়ে পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু , ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তান বহুমাত্রিক অভিযান শুরু করেছে ভারতের বিরুদ্ধে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা জবাব দিতে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের আওতায় শুক্রবার