‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু , ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তান বহুমাত্রিক অভিযান শুরু করেছে ভারতের বিরুদ্ধে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা জবাব দিতে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের আওতায় শুক্রবার রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তানের সেনারা।

পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহমোসের একটি মজুতস্থান হামলা চালানো হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জিও নিউজকে এসব তথ্য নিশ্চত করেছেন।

পাল্টা এই হামলায় ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তানি সেনাবাহিনী। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ১২০ কিলোমিটার।

পাকিস্তানের সামরিক বাহিনীর ওই কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতের হামলায় ভারতের জম্মু-কাশ্মিরের বারামুলা জেলার উরি শহরে ভারতীয় সেনবাহিনীর একটি ব্রিগেড হেডকোয়ার্টার এবং সরবরাহ লাইন, রসদ ডিপো, নাগরোটা শহরে একটি আর্টিলারি ব্যাটারি ধ্বংস হয়েছে।

এছাড়া ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সিস্টেমও ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে পাক বিমানবাহিনী। এটি ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়েছে জেএফ-১৭। শুক্রবারের হামলায় এটিকে সবচেয়ে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন পকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর তিন দিনের মধ্যে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করলো পাকিস্তান। ‘বুনিয়ানি উল মারসুস’-এর অর্থ সিসা প্রাচীর।

এদিকে অপারেশন সিসা প্রাচীর শুরু করার পর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। ভারতে বেশ কিছু সামরিক স্থাপনা ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, পাঠানো হচ্ছে হাজার হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক: সময় যত গড়াচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা ততই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য

চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১৫০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে ৩১ মে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চীনা বিনিয়োগ জোরদারে গুরুত্বপূর্ণ সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার নেতৃত্বে ১৫০ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে তিনদিনের

বেলকুচিতে ৭ যুবদল নেতাদের সকালে বহিষ্কার, রাতে প্রত্যাহার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বহিস্কৃত সেই ৭ যুবদল নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বুধবার (১৬ এপ্রিল) সকালের

গৃহবধু আত্নহত্যার ঘটনায় চার প্ররোচনাকারীর নামে আদালতে মামলা

বেনাপোল পোর্টথানাধীন নারায়নপুর গ্রামের আবুল হোসেনের কন্যা মামলার বাদী অসহায় আসিরন খাতুন জানান, আমার মেয়ে খাদিজার মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য থাকলেও আমার অসহায়ত্ব ও

যে কারণে দায়িত্ব থেকে সরানো হলো ডিবিপ্রধান মল্লিককে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রেজাউল করিম মল্লিককে। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মিছিল বের করার চেষ্টা স্থানীয়রাই ধরে ফেললো আ. লীগ কর্মীদের, ১৩ জনকে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট: খুলনায় মিছিল বের করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু এগোতে পারলো না স্থানীয়দের বাধায়। তারা ধরে ফেলে মিছিলকারীদের। পরে