অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার ১৩০৮

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রাজধানীসহ সারা দেশে এখন পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দেশের আটটি মেট্রোপলিটন এলাকায় গ্রেপ্তার করা হয়েছে ২৭৪ জনকে। আর দেশের রেঞ্জ এলাকায় গ্রেপ্তার করা হয়েছে একহাজার ৩৪ জনকে।

রবিবার রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া), ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর জানানো হয়, দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে গতরাত থেকেই শুরু হয় এই অভিযান। ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার ইংরেজি শাব্দিক অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’।

৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যাতে নাম আসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতা-কর্মীদের। হামলার ফলে বেশ কয়েকজন গুরুতর আহত হন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মা হয়তো আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক: সজীব ওয়াজেদ জয় বলেছেন, মা হয়তো আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। কারণ, তিনি অবসর নিতে চেয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে

গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্বর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর উদ্যোগে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মৃতিকে অম্লান রাখতে শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় স্থানটিকে “শহীদ

কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা রায়গঞ্জে বালি বিক্রিতে বাধা, ক্রেতাদের প্রতিবাদ সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর টেন্ডারকৃত বালি ক্রয় করায় স্থানীয় প্রভাবশালী একটি মহল বিক্রি করায় বাধা প্রদান করে। এরই প্রতিবাদে বালি ক্রয়কারীরা সোমবার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলার মন্তব্য নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদুল ফিতরের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেছেন। শনিবার কলকাতার রেড রোডে

ফারজানা সিঁথিকে ধর্ষণের হুমকি, কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

বিনোদন ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকে আলোচনায় আসেন ফারজানা সিঁথি। রাজপথে তার বাঘিনীর মতো গর্জন তাকে পরিচিতি এনে দেয়। এবার সেই সিঁথি ধর্ষণের হুমকি