অপারেশন ডেভিল থেকে বাঁচতেই ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামীলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই নেতা হঠাৎ করে দল পরিবর্তন করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে।

গত রোববার (৯ ফেব্রুয়ারি), রাতে আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের বার্ষিক মাহফিলে দলের আমির ও চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিমের হাতে হাত রেখে তিনি ইসলামী আন্দোলনে যোগ দেন।

গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নুরুল ইসলাম মিয়া চরমোনাই পীরের কাছে আনুষ্ঠানিকভাবে বায়াত গ্রহণ করেছেন এবং ইসলামী আন্দোলনে যুক্ত হয়েছেন।

এ বিষয়ে নুরুল ইসলাম মিয়া নিজেও স্বীকার করে বলেন, “আমি আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।” তবে হঠাৎ করে তার এই দলবদলের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

কেউ বলছেন, আদর্শগত কারণে তিনি ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছেন, আবার কেউ মনে করছেন,অপারেশন ডেভিল থেকে বাঁচতেই ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন নুরুল মিয়া. তবে তিনি দলের সাথে বেইমানি করেছেন.

আওয়ামী লীগে সক্রিয় রাজনীতি করার সুযোগ কমে যাওয়ায় নতুন প্ল্যাটফর্ম খুঁজেছেন তিনি। দলবদলের ফলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক সমীকরণ কেমন হবে, তা নিয়েও গুঞ্জন চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি পাঠিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ। ১৫

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি হুতির চতুর্থ হামলা।

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন

অনলাইন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার রাশিয়ার ওপর নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার তথাকথিত ‘ছায়া’ তেলবহরের ওপর কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার

নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান শিবির সমর্থিত জোটের

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হলে তা ক্যাম্পাস থেকেই

বৈষম্যবিরোধীদের কথা বলে অনেকে অফিস-আদালতে ভাগ চাইছে: সেলিমা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘যেখানে ছাত্র-জনতার রক্তের বিনিময় ফ্যাসিস্ট (শেখ হাসিনা) পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ

এক প্রেমিকা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কলেজছাত্রীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) রাত পর্যন্ত পৌরশহরের বিভিন্ন এলাকায়