অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিব্বুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) স্বীকার করেছেন যে তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। গত রাতে আতাউর রহমান বিক্রমপুরীর লাইভে যোগ দিয়ে তিনি বিষয়টি স্বীকার করেন।

গত রাত ১২টার দিকে আতাউর রহমান বিক্রমপুরী ফেসবুক লাইভে আসেন। লাইভ চলাকালে ফোনে মুহিব্বুল্লাহর মেয়েকে সংযুক্ত করা হয়। সেখানে মেয়েটি জানান, তার বড় ভাই ফোনে জানিয়েছে—তাদের বাবা নিজেই স্বীকার করেছেন যে, সব কিছু তিনি নিজের ইচ্ছায় করেছেন। এরপর রাত আড়াইটার দিকে বিক্রমপুরী আবার লাইভে আসেন। সে সময় তার পুলিশের সঙ্গে যোগাযোগ হয়। পুলিশ তাকে জানায়, তিনি চাইলে মসজিদের ভেতরে যেতে পারেন, তবে তার সঙ্গে সর্বোচ্চ একজন মুরিদ যেতে পারবেন।

কিন্তু বিক্রমপুরী সেই শর্তে ভেতরে যেতে রাজি হননি। ঠিক তখনই তার মোবাইলে ফোন আসে মুফতি মুহিব্বুল্লাহর ছোট ছেলের কাছ থেকে, তিনিও একজন আলেম। ফোনে মুহিব্বুল্লাহ নিজেই কথা বলেন এবং জানান, “আমি নিজেই সব করেছি। নিজের পরিকল্পনায় পঞ্চগড়ে গিয়েছি, গুম হওয়ার অভিনয় করেছি, ঘটনাটি ভাইরাল করেছি।

তাই তোমরা আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না।” মুহিব্বুল্লাহ মিয়াজী সামাজিক মাধ্যমে মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নামেই বেশি পরিচিত। তিনি এর আগে দাবি করেছিলেন, গত ২২ অক্টোবর সকাল ৭টার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। পরদিন পঞ্চগড়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারের কথাও নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন।,

তিনি আরও বলেছিলেন, অপহরণের আগে টানা কয়েকদিন একের পর এক উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর একটি পুরো দিন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে দাবি করেছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বন্যায় জর্জরিত পাকিস্তানে আঘাত হানল ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত বন্যায় ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই মঙ্গলবার

আন্তর্জাতিক নারী দিবস ও নগর প্রান্তিক নারীদের অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবসে নগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর রেল বস্তিতে আন্তর্জাতিক নারী দিবস ও নগর প্রান্তিক নারীদের অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

যেভাবে শুরু হলো বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় সম্মেলন বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজ শুক্রবার। প্রতিবছর গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত এ সম্মেলন শুধু বাংলাদেশ নয়, সারা

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট নামক স্থানে বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫টার দিকে একটি লুবেটের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় পিকআপ চালক

অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো রোভার স্কাউটস 

নিজস্ব প্রতিবেদক: ‘আসুন মানবতার পাশে দাঁড়াই এবং একসাথে সহানুভূতির হাত বাড়াই’ এই শ্লোগানে আহবান জানিয়ে রাজশাহীর শীতের তীব্রতায় বিধ্বস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী পলিটেকনিক

বাংলাদেশবিরোধী তৎপরতা চালাতে আওয়ামী লীগের অফিস

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে, তা জানা যাবে ১৩ নভেম্বর। ওইদিনকে কেন্দ্র করে বড় ধরনের