অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: মঞ্জু মুন্সি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার রাতে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সি বলেন, “যদি বিএনপি ক্ষমতায় আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন, তাহলে আমি আপনাদের ছাড়বো না। ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দিবো।”

তিনি আরও বলেন, “আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি। প্রয়োজনে আপনারা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই।”

তিনি দাবি করেন, অতীতে তিনি কখনো ভোটারদের দ্বারা অপমানিত হননি এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তবে এবার অপমানিত হলে তার প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। আমি যদি খারাপ হই, তাহলে খারাপের খারাপ হবো।”

সভায় তিনি বিএনপির সম্ভাব্য ক্ষমতায় আসার দাবিও করেন এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, তিনি অতীতে কারও বিরুদ্ধে মামলা বা কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেননি।,

বিএনপি নেতা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই পথসভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, বিএনপি নেতা সাজু চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন করে কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টির চেষ্টা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা হবে বলে মনে করে বিএনপি। দলটি আশা- জাতীয়

রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী টেক্সটাইল মিলস এর শতাধিক বৃক্ষ নির্বিচারে হত্যা ও পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার রাজশাহী টেক্সটাইল মিলস

ঘুড়কা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রয়হাটি মাদ্রাসা মাঠ চত্বরে ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম

টাঙ্গাইলে বদলির আদেশ হলেও কর্মস্থলে পরিবেশ কর্মকর্তা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে অন্যত্র বদলি করা হলেও এখনও তিনি কর্মস্থলে রয়েছেন। পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৮২ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: একদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন হামলা। এই হামলায়

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশি–বিদেশি প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক: ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক পর্যবেক্ষণ ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশীয় ও বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার