অন্যের নাম ধারণ করে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ারেছ আনসারীর নাম ধারণ করে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর ধরে চাকরি করেছেন এক ব্যক্তি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ধরা পড়েছে ওই ব্যক্তি ওয়ারেছ আনসারী নন।

গত ২৭ মে তার নিয়োগ বাতিল করা হয়েছে। ভুয়া নিয়োগে ওই ব্যক্তিকে সহায়তা করেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্তি পরিচালক মোহাম্মদ শাহজাহান মিয়া। তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আবার ওই ব্যক্তির চাচা।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি তদন্তের মাধ্যমে উদঘাটন করেছে, তাদের রাজশাহী অফিসের যুগ্ম পরিচালক মো. আব্দুল ওয়ারেছ আনসারী নামে যিনি ১২ বছর ধরে চাকরি করছেন, তিনি আসলে ভিন্ন আরেক ব্যক্তি। তিনি ওই নাম ধারণ করে এতদিন চাকরি করেছেন তার চাচার যোগসাজশে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুয়া আনসারী তার চাচা মো. শাহজাহান মিয়ার সহায়তায় ২০১৩ সালের ২২ জুলাই বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে যোগদান করেন। ওই ব্যক্তি বরখাস্ত হওয়ার আগে বাংলাদেশ ব্যাংকে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এক যুগ আগে বাংলাদেশ ব্যাংক ও বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি হয় নারায়ণগঞ্জের বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ারেছ আনসারীর। প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি। বাংলাদেশ ব্যাংকে কখনো যোগ দেননি। তিনি যোগ না দিলেও তার নাম হুবহু ব্যবহার করে ওই ব্যক্তি যোগ দেন।

জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার আব্দুল ওয়ারেছ আনসারী আমার দেশকে বলেন, এই ঘটনা আগে জনতাম না। বিভিন্ন মাধ্যমে জানলাম আমার নামেই এক ব্যক্তি ১২ বছর চাকরি করেছেন। বাংলাদেশ ব্যাংকে আমি অভিযোগও করিনি। কারণ বিষয়টি আমি জানতামই না। কেন্দ্রীয় ব্যাংক থেকে অফিশিয়ালি আমাকেও কিছু জানানো হয়নি।

তিনি বলেন, ২০১৩ সালে ৩১তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা উভয়ই পাস করি। আমি সিভিল সার্ভিসে যোগদান করি। আমার ধারণা ছিল না যে কেউ আমার আইডি ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে।

ভুয়া আনসারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ফোনে কল দিলে ট্রুকলারে তার নাম দেখানো হয়েছে শাহাজালাল আনসারী।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আমার দেশকে বলেন, একজন এ বিষয়ে অভিযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে। আমরা বিষয়টি নিয়ে দীর্ঘদিন তদন্ত করেছি। তদন্তে সত্যতা পাওয়া যাওয়ায় নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই কাজে সহায়তাকারী শাহজাহানের বিরুদ্ধে তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের জন্য এ ধরনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

এ বিষয়ে জানতে শাহজাহান মিয়াকে কল করা হলে নাম পরিচয় দেওয়ার পর তিনি কল কেটে দেন। পরে আর কল রিসিভ করেননি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ড. আতিউর রহমান। ওই সময় আরো কয়েকটি নিয়োগ এবং একজন নির্বাহী পরিচালকের বিরুদ্ধে জালিয়াতি করে বয়স বাড়ানোর অভিযোগ ওঠে। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি ধরাও পড়ে। তবে শেষ পর্যন্ত তৎকালীন গভর্নরের কারণে ওই নির্বাহী পরিচালকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া অন্যদের নিয়েও প্রশ্ন উঠেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রিগেডিয়ার জেনারেল আশার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: দায়িত্ব থেকে অব্যহতি, তদন্তে উচ্চপদস্থ বোর্ড

নিজস্ব প্রতিবেদক: সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে বাংলাদেশ সেনাবাহিনী একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করেছে। অভিযোগ প্রমাণ হলে

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগালও

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। আজ সোমবার সকালে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এক ঘোষণায় বলেন, পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের

উৎকণ্ঠায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা- নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাড়ছে অস্ত্রের ঝনঝনানি

ডেস্ক রিপোর্ট: নির্বাচনি গণসংযোগকালে চট্টগাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার পর অন্যান্য আসনেও বিএনপি মনোনীত প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। জামায়াত-শিবির এই হামলা

রমজানে বিদ্যুতের ঘাটতি নেই: সিরাজগঞ্জে জ্বালানি উপদেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শহর ও গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে

ইউনেসকোর সম্মেলনে বাংলাদেশ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।, আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ফেসবুক আইডিতে দেয়া এক

ইসরায়েলপন্থি মার্কো রুবিও হলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯৯ সিনেটরের সবাই তার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন