অন্তর্বাসে সোনা লেপে দেশে ফিরছিলেন দুবাই প্রবাসী

ডেস্ক রিপোর্ট: দুবাই থেকে দেশে ফিরছিলেন আলীম উদ্দিন (৪০)। বিমানে ওঠার আগেই পরে নিয়েছিলেন দুটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি প্যান্ট ও শার্ট। সবকিছু ঠিকঠাক থাকলেও বিমানবন্দরে স্ক্যানার মেশিন আলীম উদ্দিনের স্বাভাবিক যাত্রায় ব্যাঘাত ঘটায়।

তার পরিধেয় পোশাকগুলোতে পাওয়া যায় সোনার অস্তিত্ব। অন্তর্বাস থেকে শুরু করে গেঞ্জি ও ব্যবহৃত কাপড়গুলোতে সোনা গলিয়ে লেপে দেওয়া হয়েছিল। স্ক্যানারে পরীক্ষার পর বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনাটি ঘটে।’

আটক ব্যক্তি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে আসা আলীম উদ্দিন বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন। তার বাড়ি গোয়াইনঘাটে হলেও তিনি রাজধানী ঢাকায় অবতরণের টিকিট করেছিলেন। বিমান সিলেটে অবতরণের পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে উড়োজাহাজের ভেতর থেকে নামিয়ে আনেন কাস্টমস ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই)। সদস্যরা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তার পরিধেয় কাপড়ে সোনা গলিয়ে আনার বিষয়টি ধরা পড়ে।

জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে আলীম উদ্দিনের পরনের চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ মোট আটটি কাপড় জব্দ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, আলীম উদ্দিনের সঙ্গে একই বিমানে আরেকজন সোনা চোরাচালানকারি ছিলেন। তাকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম-উল হক কালবেলাকে বলেন, আলীম উদ্দিন একসঙ্গে কয়েকটি অন্তর্বাস ও গেঞ্জি পরে এসেছিলেন। সেগুলোতে সোনার প্রলেপ দেওয়া ছিল। কাপড়গুলো পুড়িয়ে সোনাগুলো উদ্ধার করা হবে। কাপড় পোড়ানো না হলে কত পরিমাণ সোনা আছে, তা জানা যাবে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিধেয় কাপড়ে প্রায় ১ কেজি সোনা তিনি এনেছেন।’

ইনজামাম-উল হক আরও বলেন, আলীম উদ্দিনকে আপাতত সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেজর সিনহা হত্যার রায় আজ, প্রধান আসামি লিয়াকতের মৃত্যুদণ্ড কামনা এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানি শেষ হয়েছে। সোমবার (২ জুন) রায়ের দিন

দুপুরে গণনা শেষ হলেও ফল প্রকাশ সন্ধ্যায়: জাকসু প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা সাতটায়। শনিবার (১৩

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর রগ কেটে দেওয়ার অভিযোগ বিএনপির প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষের কর্মীর দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। আহত রায়হান কবীর (৪৫) সিংড়া উপজেলার

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যার পর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমনকি তার লাশে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনার

সিরাজগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নজরুল ইসলাম: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে (২১-২২মে) দুই দিনব্যাপী

তিন হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা