‘অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে আন্দোলন করবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে আন্দোলন করবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনাসহ দায়ীদের বিচার করতে হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার কথা কেউ বলছে না। সংগঠনের বিচার নিশ্চিতে কোনও উদ্যোগ নেয়া হয়নি। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে বেশ কিছু উদ্যোগ নেবে বিএনপি। সেটাকে আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন।’

৫ আগস্ট জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, জনগণই নির্ধারণ করবে। এ সময় নির্বাচন কেন বিলম্বিত হবে তা জনগণের সামনে তুলে ধরার দাবিও জানান বিএনপির এই নেতা।

ছাত্রদের দল গঠনকে ইঙ্গিত করে সাবেক এ যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন বলেন, ‘রাজনৈতিক দল গঠন করতে হলে রাজনৈতিক প্রক্রিয়ায় আসতে হবে।’

নির্বাচনে জয়ের জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করলে তা ফ্যাসিবাদের নামান্তর কিনা, সে প্রশ্নও তোলেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কবিরাজি করে প্রেমের ফাঁদে ফেলে নারীকে ধর্ষণ, বাবা-ছেলে কারাগারে

কবিরাজি করে প্রেমের ফাঁদে ফেলে নারীকে ধর্ষণ, বাবা-ছেলে কারাগারে

নীলফামারীর জলঢাকায় কবিরাজি চিকিৎসার সময় প্রেমের ফাঁদে ফেলে নারীকে ধর্ষণ-নির্যাতনের মামলায় মিজানুর রহমান ও তার ছেলে মবিলুল রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ অক্টোবর বিকেল সাড়ে

কঠিন সময়েও শক্তি-প্রেরণা যুগিয়েছে মায়ের অপরিসীম ভালোবাসা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান ‍উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায়

রাজপথে যুগপৎ আন্দোলন: অস্থিরতার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীসহ

টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া উৎসবের পুরষ্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যর উৎসব উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে। এক. এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে।