অন্তর্বর্তীকালীন সরকার মাজা শক্ত করে দাঁড়ান, জনগণ আপনাদের পাশে আছে–হামিদ আযাদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “যারা সংস্কার মানতে চায় না, যারা মনে করে সংস্কার সরকারের কাজ নয়—তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চায়। বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন সংস্কার ছাড়া হবে না।”

বুধবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার মাঠে বড় মহেশখালী ইউনিয়ন জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. আযাদ বলেন, “মাজা শক্ত করে দাঁড়ান, জনগণ আপনাদের পাশে আছে। জনগণ চায় আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। গত ১৫ বছর এবং ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড হয়েছে, তার সবগুলোর বিচার করতে হবে।”

তিনি আরও বলেন, “সংবিধান ধ্বংস করা হয়েছে, নির্বাচনী ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে, অর্থনীতি লুটপাটের শিকার হয়েছে, দুর্নীতি ও দুঃশাসন বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এসবের সংস্কার করে তবেই নির্বাচনে যেতে হবে।”

অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যাপক জামাল হোসাইন, অ্যাডভোকেট ইব্রাহীম খলীল, অ্যাডভোকেট ফরিদুল আলম, মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, উত্তরের আমির মাষ্টার নজরুল ইসলাম, নায়েবে আমির মাষ্টার আজিজুল হক, মাষ্টার আব্দুল মাজেদ, মাষ্টার আক্তার কামাল ও হুমায়ুন কবির আযাদ প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোল হাট কমিটির উদ্যোগে বুলডোজার দিয়ে পরিত্যক্ত জায়গা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের শিয়ালকোল হাট বাজার কমিটির ইজারাদারদের উদ্যোগে হাটের পরিত্যক্ত জায়গায় বুলডোজার ব্যবহার করে আগাছা পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে হাটের

বিদেশে লাপাত্তা ২০ হাজার ভারতীয় নাগরিক

অনলাইন ডেস্ক: উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার জন্য উন্নত দেশে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এ ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে

ভারতের আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান: শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার

মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় সাত হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ

রায়গঞ্জে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলাও ভাংচুর, ভিপি আয়নুল হকের ঘটনাস্থল পরিদর্শন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে একই রাতে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলা ও ভাংচুর। গত ১৭ জানুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধামাইনগর

বেলকুচিতে ঢাকা ব্যাংকের পক্ষ হতে সেন ভাঙ্গাবাড়ীতে পাওয়ার টিলার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী কৃষক সমিতিকে একটি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। শুক্রবার ২১ মার্চ  সকালে পৌর