অনৈতিক সম্পর্কের ঘটনায় জড়ানোর অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নির্দোষ দাবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে কথিত অনৈতিক কর্মকাণ্ডে এক যুগলকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত চার কলেজ শিক্ষার্থী।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থী ইউনুস খান, নাইম শেখ, সাব্বির ও আব্দুল হাকিম। এসময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, স্থানীয় আব্দুল মতিনের মেয়ে মুক্তা ও পাশের গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বায়জিদ দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কে জড়িত ছিল। গত ৯ অক্টোবর রাতে সুযোগ পেয়ে তারা মুক্তার বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘরের ভেতর তাদের অবরুদ্ধ করে রাখে। এতে আশপাশের মানুষও ভিড় জমায়।

অভিযুক্ত শিক্ষার্থীরা বলেন, “আমরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে কোনো অনৈতিক কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম না। ওই রাতেই বায়জিদ মুক্তার বাড়িতে অবস্থান করেছিল, তার সঙ্গে আরও দুইজন বন্ধু ছিল। ঘটনাটি প্রত্যক্ষ করেছে বহু স্থানীয় মানুষ, যার ভিডিওচিত্রও রয়েছে।”

তারা অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পর পূর্বশত্রুতার জেরে মেয়েটির মা ফরিদা বেগম বাদী হয়ে তাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং মানহানিকর বলে দাবি করেন অভিযুক্তরা।

সংবাদ সম্মেলনে চার শিক্ষার্থী প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের মানহানির সঠিক বিচার দাবি জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে

ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত

অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের ইরানি নিরাপত্তা কর্মকর্তা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এই ঘটনায় ইরানের সর্বোচ্চ

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) ইফতেখায়েরের পুরুষাঙ্গ কেটেছেন তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে চাঞ্চল্যকর ঠিকাদার রানা আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(১৭ আগস্ট) বিকেলে

কোন উপদেষ্টা ব্যবহার করেন কয়টি গাড়ি

ঠিকানা টিভি ডট প্রেস: মন্ত্রীদের সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহারের বদনাম বেশ পুরোনো। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে মুফতি আমীর হামজার নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ মে) বিকাল ৪টায় কুষ্টিয়ার আব্দুল