অনেকেই মনে করছেন আমি জামায়াতের সঙ্গে যুক্ত, সমস্যা নেই শুধু আ.লীগ না বানালেই চলবে: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: নিউ ইয়র্কের মাটিতে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমনকে আওয়ামী লীগের কাপুরুষতার পরিচয় বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানান, আওয়ামী লীগ বাংলাদেশেও সংখ্যালঘু, দেশের বাইরেও সংখ্যালঘু। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে একথা বলেন তিনি।,

ফেসবুক পোস্টে ইলিয়াস লেখেন, ‘জামায়াতের নায়েবে আমীরের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়াতে অনেকেই মনে করছেন আমি জামায়াতের সাথে যুক্ত হয়ে গিয়েছি! আমি বহুবার বলেছি আমাকে যা ইচ্ছা মনে করেন আমার কোনো সমস্যা নেই।,

শুধু আওয়ামী লীগ না বানালেই চলবে। ওই অনুষ্ঠানটি আসলে জামায়াতের ছিলো না, আমি আখতারকেও এখানে রাখতে চেয়েছিলাম তারা রাজি হয়নি। সম্ভবত মির্জা ফখরুলকেও সেখানে দাওয়াত দেওয়া হয়েছিলো।’

আওয়ামী লীগকে দেশ ও দেশের বাইরে সংখ্যালঘু উল্লেখ করে ইলিয়াস লেখেন, ‘আমি সাধারনত যে কোন পাবলিক অনুষ্ঠান এড়িয়ে চলি, এই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্য কোন বিশেষ রাজনৈতিক দলের সাথে ঘনিষ্ঠতা তৈরি করা নয় বরং বিমানবন্দরে তাদেরকে যে অপমান করা হয়েছে সেটার জবাব দিতে।,

আমি দুদিন আগে ফেসবুকে ঘোষণা দিয়েছিলাম অনুষ্ঠানে আমি থাকবো যদি কারো সাহস থাকে তাহলে তারা আসুক। তারা আসেনি! আমাদের ঢাকা থেকে আসা জুলাই যোদ্ধাদেরকে একা পেয়ে তারা যেটা করেছে সেটা কাপুরুষোচিত, সাহসিকতা নয়। ওরা বাংলাদেশেও সংখ্যালঘু, দেশের বাইরেও সংখ্যালঘু।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয়ার্ধ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি । শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য

বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জুলাই)

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির

২০ বছরের যুবকের বাড়িতে ২৫ বছরের নারীর অনশন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক নারী। সোমবার (৩১ মার্চ) উপজেলার গারুড়িয়া

জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতির উদ্দেশে দেয়া ভাষণে জামায়াতের আমি ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে। তারা শুধু ঘরেই থাকবে না, সংসদেও থাকবে।