অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।,

২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ভালো ফর্মে থাকা টাইগার যুবারা সবশেষ ২৮টি ইয়ুথ ওয়ানডে খেলে জয় পেয়েছে ১৭টিতে। সেই সঙ্গে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ। তবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসের সফলতম দল তারা। আইয়ুশ মাত্রের নেতৃত্বে তারা এবারও শিরোপার অন্যতম দাবিদার। তরুণ তুর্কি, হালের সেনসেশন বইভব সুরিয়াবংশী দলটির বড় শক্তি।

বাংলাদেশ দলের কোচ নাভিদ নাওয়াজ বলেন, প্রতিপক্ষ নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। দুই দলই শক্তিশালী। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই ম্যাচ খেলব। আমরা অনেকদিন আগে এসেছি, তাই প্রস্তুতিও ভালো হয়েছে। আশা করছি জয় দিয়েই আসর শুরু করব আমরা।

ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি হারারেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের

‘গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক: অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির

র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষ বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে এএফসি উইমেন’স এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশের নারী

কৃষকলীগ নেতা এখন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক!

নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মীরা দেশ ছেড়েছেন আবার কেউ গা ঢাকা দিয়েছেন। কেউ আবার লেবাস পাল্টে ভিড়ছেন অন্য

পিছিয়ে গেল রাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর হচ্ছে না। বর্তমানে অনূকুল পরিবেশ না থাকায় আগামী ১৬ অক্টোবর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা

গাজার একই এলাকায় দেড় মাসে ১৩৩ বার হামলা, নিহত ১৯০৩

অনলাইন ডেস্ক: গাজায় কথিত ‘মানবিক নিরাপদ অঞ্চলেই’ বারবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এসব হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা