অনুপ্রবেশ করে ভারতীয় সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা

অনলাইন ডেস্ক: লাইন অব কন্ট্রোল (এলওসি) পেরিয়ে ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনারা অনুপ্রবেশ করেছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানি সেনারা সেখানকার একটি সেনাঘাঁটিতেও হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। খবর দ্য ট্রিবিউন।’

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে কৃষ্ণ ঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনারা কোনো উসকানি ছাড়াই মাইন বিস্ফোরণ ঘটিয়ে গুলিবর্ষণ শুরু করে।’

প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্তওয়াল জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাদের এই হামলার জবাব দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

পাকিস্তানের পক্ষ থেকে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতীয় সূত্র দাবি করছে, বিস্ফোরণ ও গুলিবর্ষণে পাকিস্তানি বাহিনীর পাঁচ সেনা আহত হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি পুঞ্চ জেলার চাক্কান-দা-বাঘ সীমান্ত পয়েন্টে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তের উত্তেজনা কমাতে এই বৈঠক অনুষ্ঠিত হলেও মঙ্গলবারের ঘটনা উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা কমে এসেছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুটি

পদ্মায় নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র সংঘর্ষে আতঙ্ক, স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু উত্তোলন ও নৌ চ্যানেলের খাজনা আদায়কে কেন্দ্র করে ইজারাদারদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে চলমান

কয়েক ঘণ্টার ব্যবধানে গাজীপুরে তিন স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক: কয়েক ঘণ্টার ব্যবধানে গাজীপুরের তিন স্থানে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে চারটি তুলার গুদাম, একটি ঝুটের গুদাম ও একটি টিনশেড কলোনি পুড়ে ছাই হয়ে

১২ কিমি হাঁটেও রক্ষা পেল না শিশু আমির, গুলিতে ঝরল প্রাণ

অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজার শিশু আমির। ক্ষুধার্ত পরিবারের মুখে সামান্য খাবার তুলে দিতে পায়ে হেঁটে ১২ কিলোমিটার পাড়ি দিয়েছিল সে। হয়তো আশা ছিল, কিছু খাবার

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, এয়ার ফোর্স ওয়ান বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করছে। ট্রাম্প আজ ইসরায়েলি নেসেটে ভাষণ দেবেন এবং

এশিয়া কাপ স্বপ্ন শেষ বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানকে হারাও আর ফাইনালে খেল– এমন সমীকরণ আজ দুটো খেলায় ছিল বাংলাদেশের সামনে। ফুটবলে অ-১৭ সাফে আর ক্রিকেটে এশিয়া কাপে। ২-০ গোলের জয়