অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা হয়েছে। রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া বাদী হয়ে গত ২০ আগস্ট সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোবিজ মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন—অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামি আকরাম। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর মুনির জামিন পান। তবে অনন্ত জলিল ও বর্ষা এখনো জামিন আবেদন করেননি।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় নেন আকরাম, মুনির ও কামরুল। এর দাম ছিল ১০ লাখ টাকা। কিন্তু এলসি না খুলে তারা বারবার তারিখ পরিবর্তন করে সময়ক্ষেপণ করতে থাকেন।

পরে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুর রহিম রাব্বি টেক্সটাইলের দেওয়া চালানের মূল কপি জোর করে রেখে দেন। চালান ফেরত চাইলে নানা অজুহাত দেখিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অফিসে প্রবেশে বাধা দেন। এমনকি তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক খুলনা নগরীর লবনচরা থানা এলাকায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুই নারী গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা

রমনা বোমা হামলায় যাবজ্জীবন দুই, অন্যদের ১০ বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক: রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত অন্য আসামিদের ১০ বছর

গুম-খুন-ছাত্রজনতাকে হত্যার জন্য হাসিনা ও খায়রুল হক সমান দায়ী

নিজস্ব প্রতিবেদক: আয়নাঘর, গুম, খুন, হয়রানি, মিথ্যা ও গায়েবি মামলা এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হাজারো ছাত্রজনতার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনা ও তার বিচার বিভাগের

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৪ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় ‘2M’ টিভি

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া

৪ স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে