অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন। রাজধানীসহ একাধিক জেলায় পেশাগত দায়িত্ব পালনকালে রাজনৈতিক কর্মী ও কিছু দায়িত্বশীল ব্যক্তির আচরণের কারণে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশন থেকে সময়মতো সাংবাদিক পর্যবেক্ষক কার্ড না পাওয়া, ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ প্রবেশে বাধা এবং তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতার অভিযোগও পাওয়া গেছে। নির্বাচন-পূর্ব রাত, ভোটগ্রহণের দিন এবং গণনার সময় কিছু এলাকায় সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে, যা অনভিপ্রেত।

রাজধানীতে দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার আখিনুর আক্তার দায়িত্ব পালনকালে হয়রানির শিকার হন। নোয়াখালীর হাতিয়ায় চরঈশ্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বিটিভির সাংবাদিক মিরাজ উদ্দিনকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। একই ঘটনায় মোটরসাইকেল চালক সাকিবও আহত হন। কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষের ঘটনায় The Asian Age-এর বশির আল মামুন, দৈনিক ডেস্টিনি-এর এস এম রুহুল কাদের এবং দৈনিক নিরপেক্ষ-এর মোহাম্মদ কফিল উদ্দিন আহত হন। এছাড়া নোয়াখালীর সোনাইমুড়ীতে বাংলাদেশের আলোর সাংবাদিক টিটুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আগের নির্বাচনগুলোর তুলনায় এ বছর সাংবাদিক নির্যাতনের মাত্রা কমেছে, যা ইতিবাচক দিক। তবে যেকোনো হামলা বা হয়রানির ঘটনা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী; এসবের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

নেতৃবৃন্দ আরও বলেন, একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে শক্তিশালী করে। এখন সময় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। দুর্নীতি, সহিংসতা ও সাংবাদিক নির্যাতনমুক্ত একটি মানবিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংগঠনের ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

ছয় স্তরের নিরাপত্তায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ছয় স্তরের নিরাপত্তার চাদর দিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশ ফিট রোডে (৩৬

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবের ‘মহালয়া’ অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের পুণ্যলগ্ন দেবীপক্ষ শুরু হয়েছে। রোববার (২১ সেপ্টম্বর) সকালে টাঙ্গাইল শহরের আদালত পাড়া পূজা সংসদ

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ১০০তম স্থানে বাংলাদেশ, ভিসা ছাড়া ৩৮টি দেশ ভ্রমণ

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়েও ছয় ধাপ পিছিয়ে ১০০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৮টি দেশে ভিসা

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৩৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

ইরান যুদ্ধে আরও ৩০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও জোরদার করতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মূলত সেনাবাহিনীর বিশেষ