অজ্ঞান করে লুটপাট: কামারখন্দে একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার (১৬ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন স্থানীয় ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) এবং তাদের মেয়ে রাকা খাতুন (১৪)। মঙ্গলবার সকালে স্থানীয়রা তাদের তিনজনকেই ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অজ্ঞান করে দেয়। এরপর তারা ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তবে এখনো ভুক্তভোগীরা জ্ঞান না ফেরায় ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

ফিরোজ আলীর ভাই জাহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের সহায়তায় পরিবারের তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও কেউ জ্ঞান ফিরে পাননি।

এ বিষয়ে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। ঘরের জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া গেছে। ভুক্তভোগীরা এখনও অচেতন থাকায় কী কী চুরি হয়েছে তা বলা যাচ্ছে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি ওসমান গণি, সম্পাদক আব্দুল করিম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের কমিটিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ.এম ওসমান গণি, সাধারণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে ভারতীয় নাগরিক গীতা রানী ,পেয়েছেন পদোন্নতি

এবি সিদ্দিক ভূইয়া: গীতা রানী বিশ্বাস আউটসোর্সিং এর মাধ্যমে রয়ের এজেন্ট হিসাবে কিছুদিন কাজ করার পরেই। ভারতকে সম্পূর্ণরূপে তথ্য দেওয়ার পরেই পুরস্কার স্বরূপ সাঁট মুদ্রাক্ষরিক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেলকুচি প্রেসক্লাবের শোক পালন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি’র চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাব শোক পালন করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাবের হলরুমে

ফ্যাসিবাদীদের দ্রুত বিচার করতে হবে শাহজাদপুরে: রফিকুল ইসলাম খান

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। গণহত্যা ও

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে দাবি তুলুন: বিএমএসএফ 

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁও, মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, আক্রমনের শিকার সাংবাদিকের বিপদকালে কেউ

গাজা অভিযান শেষে ইসরাইলি সেনার আত্মহত্যা, ১০ দিনে তৃতীয় মৃত্যু

অনলাইন ডেস্ক: গাজা থেকে ফিরে ইসরাইলি এক সেনা আত্মহত্যা করেছেন। সিরিয়ার গোলান মালভূমিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ওই সেনার মরদেহ উদ্ধার করা হয়। ইসরাইলি সেনাবাহিনী