অক্টোবরে এনসিপি-গণঅধিকার একীভূত হওয়ার ঘোষণা আসতে পারে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একীভূত হওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ। এ বিষয়ে গত শুক্রবার দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। উভয় দল একীভূত হয়ে নতুন রূপে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। তবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের পদ নির্ধারণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আসছে না। আগামী অক্টোবরেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

গণঅধিকারের এক নেতা বলেন, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদকেই কেন্দ্র করে একীভূত হওয়া উচিত। অন্যদিকে এনসিপির নেতারা মনে করেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপি দ্রুত নিবন্ধন পাবে এবং সারাদেশে তাদের বিস্তার রয়েছে। তাই গণঅধিকার পরিষদ এনসিপিতে একীভূত হলে রাজনৈতিকভাবে ইতিবাচক ফল আসবে।

আলোচনায় জানা গেছে, নুরুল হক নূরের জন্য এনসিপি নতুন একটি পদ সৃষ্টি করতে চায়, যা আহ্বায়ক নাহিদ ইসলামের পরের অবস্থানে থাকবে। তবে রাশেদ খানসহ অন্য নেতাদের অবস্থান কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

মো. রাশেদ খান বলেন, “গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলছে। দুই দলের মধ্যে অতীতের আন্দোলনে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি আমরা এক হয়ে কাজ করতে পারি, তবে ভালো ফল আসবে। নেতৃত্ব ও দলের নাম এখনো নির্ধারিত হয়নি, তবে আলোচনা ইতিবাচক।”

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, “দুই দলের বেশিরভাগ নেতাকর্মী তরুণ। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলনে তারা একসঙ্গে রাজপথে ছিলেন। এক হলে তরুণদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে।”

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালে আন্দোলনে নেতৃত্ব দেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় ২০১৯ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। পরে ২০২১ সালে ‘গণঅধিকার পরিষদ’ নামে রাজনৈতিক দল গঠন করেন তিনি। দলটি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে।

অন্যদিকে, জুলাই আন্দোলনের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলটি নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে। দুজনই আগে গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষনের শিকার, দুই ধর্ষক আটক

জেমস আব্দুর রহিম রানা: যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষনের শিকার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষনের শিকার হন।

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের

ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা, দায় স্বীকার করে একটি সংগঠন যে বার্তা দিল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা.

নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য ‘হাত দিয়ে হাঁটা’ স্কুলছাত্র সবুজ বাঁচতে চায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: নিজের পায়ে দাঁড়াতে চান ‘হাত দিয়ে হাঁটা’ সবুজ। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য। তবে আছে প্রবল ইচ্ছাশক্তি ও

ঢাকা ছাড়ছেন ১ কোটি মানুষ: ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঈদুল আজহা উপলক্ষে প্রায় ১ কোটি মানুষ ঢাকা