৮ কুকুরছানা হত্যা, এবার সেই সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাত ১টায় ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলা করেন। আকলিমা খাতুন জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ৭ ধারায় রাত ৯টার দিকে থানায় মামলা করা হয়। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি আক্তারকে আসামি করা হয়।

এদিকে অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার পরিবারকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে এনিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি তদন্ত টিম ঈশ্বরদীতে এসেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে মঙ্গলবারের মধ্যে গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয় হয়েছিল। তারা ইতোমধ্যে বাসা খালি করে অন্যত্র চলে গেছেন।

জানা গেছে, ১ নভেম্বর আটটি কুকুরছানা বস্তাবন্দি করে ডুবিয়ে হত্যা করেন নিশি খাতুন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈশ্বরদীতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের একটি আবাসিক ভবন থেকে ইভান কাইটমাজোভ (৪০) নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রূপপুর

সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ কারবারির হামলায় সাংবাদিক আহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ তৈরীর কারখানায় সংবাদ সংগ্রহ করতে গেলে মব তৈরী করে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৈনিক

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নেপালে

ঠিকানা টিভি ডট প্রেস: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। মঙ্গলবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১।

সৌদি-ইয়েমেন সীমান্তে তীব্র লড়াই শুরু

আন্তর্জাতিক ডেস্ক: সৌদির সীমান্তবর্তী ইয়েমেনের হারদামাউত প্রদেশে তীব্র লড়াই ও সংঘর্ষ শুরু হয়েছে। হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ। এটি ডিসেম্বরের শুরুতে দখল করে নেয় বিচ্ছন্নতাবাদী

দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে

সিরাজগঞ্জে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার