৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক: রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ মে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।’

রোববার দুপুরে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকার কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এই মহাসমাবেশের ঘোষণা দেন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এ ছাড়া ভারতীয় ওয়াকফ আইন ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আগামী মঙ্গলবার থে‌কে ১ সপ্তাহ গণসং‌যোগ ও আগামী ২৫ এপ্রিল বাদ জুমা প্রতি জেলা-উপজেলায় বিক্ষোভ করবে বলে ঘোষণা করে সংগঠনটি।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির শাহ্ মুহিদুল্লাহ বাবুনগরী।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ব‌লেন, ফ্যাসিবাদী আমলে হেফাজতের বিরু‌দ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সা‌লে শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে।

তিনি আরও বলেন, নারী সংস্কার ক‌মিশ‌নের ধর্মীয় বিধান, ইসলামি উত্তরাধিকার আইন ও পা‌রিবা‌রিক বৈষম্য প্রস্তাব ও ক‌মিশন বা‌তিল করতে হবে। তা না হলে ৩ মে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরও পাঁচ হাজার নতুন রোহিঙ্গা কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে আরও ৫ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ নিয়ে নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার। ২০২৩ সালের নভেম্বর থেকে ১ মে পর্যন্ত

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাত ৮টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক: নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সিংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করো প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছে। সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে

কর্মী ছাঁটাই করবে গুগল, নেপথ্যে এআই

ঠিকানা টিভি ডট প্রেস: কর্মী ছাঁটাইয়ের ফের সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতি বিনিয়োগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গুগল তাদের

দুর্গাপূজার পরই দেশে ফেরার চেষ্টা চালাবে আ.লীগাররা

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভারতে থেকে একের পর উসকানিমূলক বক্তব্য

আমাকে বিদেশ সফরে যেতে বাধা দিয়েছে ইউনূস সরকার

নিজস্ব প্রতিবেদক: বিদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে পরিকল্পিতভাবে আড়ালে রাখার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর ভাষায়, বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রপতির অংশগ্রহণের