৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, তেহরানের একেকটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র ৩৫ হাজার ডলার, অথচ সেটি ধ্বংস করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে ৫ থেকে ৪০ লাখ ডলার পর্যন্ত। মূলত এই বিশাল ব্যয়বৈষম্যই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে ইরান একযোগে ইসরায়েলসহ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ও মিত্রদের ঘাঁটিতে হামলা চালাচ্ছে। তেহরান প্রতিদিন গড়ে ২ হাজার ৫০০-এর বেশি ড্রোন ছুড়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৮০ হাজার থেকে ১ লাখ ‘শাহেদ’ ড্রোন মজুত আছে। এছাড়া প্রতি মাসে অন্তত ৫০০ ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা দীর্ঘ সময় এই হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে।,

২০২৫ সালের জুন মাসের লড়াইয়েই যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত ব্যাপকভাবে কমে গিয়েছিল। সে সময় মাত্র ১২ দিনে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ১৫০টি ‘থাড’ ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা তাদের মোট মজুতের এক-চতুর্থাংশ। প্রতিটি থাড ইন্টারসেপ্টরের দাম প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার এবং এগুলো পুনরায় তৈরি করতে তিন থেকে আট বছর সময় লাগে। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিকো ব্লুমবার্গকে বলেন, ‘আমরা ইন্টারসেপ্টর তৈরির চেয়ে দ্রুত হারে তা ব্যবহার করে ফেলছি, যা মজুতকে দ্রুত শূন্য করে দিতে পারে।’

প্যাসিফিক ফোরামের উইলিয়াম আলবার্ক জানান, অ্যান্টি-ব্যালিস্টিক ইন্টারসেপ্টরের মজুত আগে থেকেই কম ছিল, যা বর্তমান পরিস্থিতিতে কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই যুদ্ধ আগামী চার সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তবে ইরান যদি ড্রোন হামলা অব্যাহত রাখে, তবে ট্রাম্পের দেওয়া সময়ের আগেই ইন্টারসেপ্টরের মজুত শেষ হওয়ার ঝুঁকি রয়েছে।

বিপুল খরচ কমাতে পশ্চিমারা এখন ‘এপিকেডব্লিউএস’ গাইডেড রকেট এবং ইসরায়েলের ‘আয়রন বিম’ লেজার সিস্টেম ব্যবহারের কথা ভাবছে। লেজার সিস্টেমে প্রতি শটে খরচ মাত্র কয়েক ডলার হলেও বর্তমানে এর মাত্র এক-দুটি ইউনিট সচল আছে এবং তা কেবল ইসরায়েলে সীমাবদ্ধ। সাবেক ইসরায়েলি নৌ কমান্ডার ইয়াল পিনকো সতর্ক করে বলেন, ইরানের কাছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত রয়েছে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরান যুদ্ধ অবসানে ইসলামাবাদে ৪ দেশের কূটনৈতিক বৈঠক

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনের পথ খুঁজতে ইসলামাবাদ-এ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

হিন্দু ও মুসলমানদের দাঙ্গায় উত্তপ্ত ভারতের নাগপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি

অনলাইন ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় কোরআন অবমাননার গুজবকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে নাগপুরের একাধিক এলাকা। হিন্দু ও

চৌহালীতে নি:সন্তান বৃদ্ধদের ঘর ছাড়া করলেন সুদখোর শিক্ষক মতিন, পলিথিন টাঙ্গিয়ে দিনযাপন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার দুর্গম চরের সুফিয়া খাতুন (৫৯) ও দিনমুজুর জয়নাল আবেদিন মোল্লা (৭১)। এই বয়োবৃদ্ধ নি:সন্তান দম্পত্তি সুদি টাকা পরিশোধ

রায়গঞ্জে একদিনের যুব প্রশিক্ষণ কর্মশালা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে একদিনের যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন

খাগড়াছড়িতে সড়ক অবরোধ, সাজেকে আটকা হাজারো পর্যটক

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে এক পাহাড়ি নারীকে নির্যাতনের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধের ফলে জেলার

আমি আওয়ামীলীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন