৩৫ বছর বিএনপির রাজনীতি করে জামায়াতে যোগ দিলেন সহসভাপতি

নিজস্ব প্রতিবেদক: দল পাল্টে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেন।

শুক্রবার (১১ এপ্রিল)’ দুপুরে জামায়াতের ইসলামপুর উপজেলা কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন তিনি। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী উপস্থিত ছিলেন। সেখানে জামায়াতের কয়েকটি বই আলী হোসেনের হাতে তুলে দেন ইসলামপুর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতে তিনি চার নম্বর সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।’

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া আলী হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আজ দলটিতে যোগদান করেছি।’ বিএনপি নেতা আলী হোসেনের জামায়াতে ইসলামীতে যোগদান প্রসঙ্গে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমান বলেন, পৌর শহরের মণ্ডলপাড়ায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকী বলেন, ‘জামায়াতে ইসলামী একটি ইসলামি রাজনৈতিক সংগঠন। যেকোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করে দলটিতে যোগ দিতে পারেন।’ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল ওয়াহাব বলেন, ‘রাজনীতি করা একান্তই ব্যক্তিগত বিষয়। আলী হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন।

আজ তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখান থেকে দু-একজন অন্য দলে যোগ দিলে এতে দলের তেমন কোনো ক্ষতি হবে না। তবে আলী হোসেন বিএনপির একজন নিবেদিত ও বলিষ্ঠ কর্মী ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদ মোবারকের নামে ব্যাঙ্গাত্মক কার্টুন, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক: ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করে ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৯ নেতাকর্মী বহিষ্কার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে সংগঠনের সভাপতি ও

ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে (এনবিএফআই) খেলাপি ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ২

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগে অস্ত্রসহ দুই বিএনপি নেতা আটক

ঠিকানা টিভি ডট প্রেস: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার

চেক ছিনতাই ও মারধর: ভুক্তভোগীর নয়, মামলা নিলেন আওয়ামী লীগ নেতার পক্ষে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকে ঢুকে ব্যবসায়ীকে মারধর ও চেক ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। ওসি আসলাম আলীর

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান ঠেকাতে সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই