২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, সিপিডির গবেষণা

অনলাইন ডেস্ক: কর ফাঁকির কারণে ২০২৩ সালে বাংলাদেশ আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সোমবার সিপিডির কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে করপোরেট আয়কর সংস্কারবিষয়ক ব্রিফিংয়ে তাদের গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়।

সিপিডি বলছে, এর মধ্যে প্রায় ৫০ শতাংশ হারিয়েছে করপোরেট কর ফাঁকির কারণে। ২০২৩ সালে করপোরেট কর ফাঁকির পরিমাণ দাঁড়াবে প্রায় এক লাখ ১৩ হাজার ১১৮ কোটি টাকা।

কর ফাঁকির পরিমাণ বেড়েছে বলে গবেষণায় দেখা গেছে। সিপিডি বলছে, ২০১১ সাল থেকে কর ফাঁকির পরিমাণ বেড়েছে, ২০১২ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা এবং ২০১৫ সালে তা ১ লাখ ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকায় পৌঁছায়। বাংলাদেশের ক্রমাগত কর ফাঁকির পেছনে কয়েকটি প্রধান কারণ উঠে এসেছে সিপিডির গবেষণায়। এর মধ্যে উচ্চ কর হার, প্রশাসনিক দুর্বলতা, জটিল আইনি কাঠামো এবং কর ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতি উল্লেখ করেছে।

সংবাদ ব্রিফিংয়ে আলোচনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামিম আহমেদ।’

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা বাংলাদেশের জন্য এ পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। এলডিসি উত্তরণের পর বহুজাতিক কোম্পানির বিনিয়োগ বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে কর ফাঁকি ও কর পরিহারের ঝুঁকিও বাড়বে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সিপিডি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর ব্যবস্থার ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও নীতিগত সংস্কারের সুপারিশ করেছে।

তিনি বলেন, কর ফাঁকি ছাড়াও প্রণোদনা ও কর ছাড়ের কারণে সরকার প্রতি বছর বিশাল রাজস্ব হারাচ্ছে। বিনিয়োগের কথা বলে বিভিন্ন খাতভিত্তিক কর ছাড় দেওয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণ বন্ধ করা উচিত। প্রণোদনা বা কর ছাড় বিনিয়োগের ভিত্তি হতে পারে না বলেও জানান তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনৈতিক বয়ানের বিপজ্জনক ফাঁদে গণমাধ্যম!

ঠিকানা টিভি ডট প্রেস: রাজনৈতিক দলগুলোর গণশত্রুতে পরিণত হওয়া সাহসিকতা। আর সর্বদলীয় প্রশংসায় ভাসলে সেটা তেলবাজি। সংবাদমাধ্যমের বেলায় কথাটি শতভাগ খাঁটি। দেশের জনপ্রিয় দৈনিক প্রথম

ছাত্রী-শিক্ষিকার গোপন ভিডিও ধারণকালে ব্যাংকের পিয়ন আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচরে আন্তপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় আসা ছাত্রী, শিক্ষিকা ও নারী অভিভাবকদের ব্যবহৃত বাথরুমে মোবাইলে গোপনে ভিডিও ধারণকালে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস সহায়ক

হবিগঞ্জের নবীগঞ্জ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২০ বছর বয়সী জুমি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সদর চৌষতপুর গ্রামের কমরু মিয়ার মেয়ে। বৃহস্পতিবার দুপুরে নিজের

সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম সিরাজগঞ্জে: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪টায় সিরাজগঞ্জ

বিয়ে না করেই মেহেরপুর থেকে পালাল ২ চীনা নাগরিক

নিজস্ব প্রতিবেদক: প্রেমের টানে মেহেরপুরে বিয়ে করতে এসে পরিচয় গোপন করে পালিয়েছে দুই চীনা নাগরিক। এ ঘটনায় চীনে বাংলাদেশি নারী পাচার ও অবৈধ বিয়ে নিয়ে চলমান

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল