হুমকিতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বড় রপ্তানিকারক দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) করে নিজেদের রপ্তানি খাত শক্তিশালী করছে। বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ইতিমধ্যে ৪০টিরও বেশি দেশের সঙ্গে এফটিএ করেছে। এর ফলে দেশটি তৈরি পোশাকের বাজারে দ্রুত অগ্রসর হচ্ছে। কম্বোডিয়া, ভারত, চীন, ফিলিপাইন ও তুরস্কও এ ধরনের চুক্তির মাধ্যমে রপ্তানিতে সুবিধা পাচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত কেবল ভুটানের সঙ্গে একটি পিটিএ করেছে। ফলে দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশের পোশাক রপ্তানি খাত। ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে গেলে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা কমে যাবে, যা খাতটিকে আরও বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডিসেম্বরের মধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) স্বাক্ষর করতে যাচ্ছে। এটিই হবে দেশের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি। ইতোমধ্যে পাঁচ দফা আলোচনায় অগ্রগতি হয়েছে। চুক্তিতে বাণিজ্য, শুল্ক, বিনিয়োগ, ইলেকট্রনিক বাণিজ্য, শ্রম ও পরিবেশসহ ১৭টি খাত অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া আগামী বছরের নভেম্বরের মধ্যে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, চীন, ব্রাজিলসহ আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দেওয়ার বিষয়ও বিবেচনায় আছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে। অন্যথায় রপ্তানি খাতে পিছিয়ে পড়ার ঝুঁকি বাড়বে।”

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ২০২৬ সালের আগেই কোরিয়া, মালয়েশিয়া, জাপানসহ একাধিক দেশের সঙ্গে ইপিএ ও এফটিএ করার জন্য আলোচনা চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ ব্যাংকের পাঁচ ইসলামী ব্যাংককে ৩৪ হাজার কোটি টাকার সহায়তা ফেরত স্থগিত

একীভূত ব্যাংক গঠনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সহায়তা পুনরুদ্ধার স্থগিত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে দেওয়া প্রায় ৩৪ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা

আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বাতিল করে পুনরায় চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের

রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রুদ্রপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রব

জামায়াত ছাড়া দেশের মানুষের জানমাল নিরাপদ নয় মাওলানা রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ছাড়া কোনো দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। দেশের মানুষের জানমাল ও

আটক ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বেশ

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন