হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রোববার (২০ এপ্রিল) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এ কথা জানান।

এ সময় প্রসিকিউশনকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে, সকালে শুনানির জন্য সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ মোট ৪৫ জন।

মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের নানা তথ্য-উপাত্ত জড়ো করা হয়েছে। তদন্তে এমন সব সাক্ষ্যপ্রমাণ উঠে এসেছে, যা থেকে স্পষ্ট যে, অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন।

আজ ট্রাইব্যুনালে হাজির করা আসামিরা হলেন- আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সোলাইমান সেলিম, আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনডা হোক তোরে মাইরা ফেলামু, স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট: এক হাজার টাকা দিবি ক্যান, যা কইছি তাই দিবি। খালি নির্বাচনডা হোক, পরে তোরে মাইরা ফেলামু; মোবাইলে বস্তির এক বাসিন্দাকে এভাবেই গালিগালাজসহ হুমকির

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র: ইরানে স্কুলছাত্রীসহ সহস্রাধিক নিহত, মোট প্রাণহানি ১৩০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল–যুক্তরাষ্ট্র জোটের মধ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। গত কয়েক দিনের টানা হামলা ও পাল্টা হামলায় বিভিন্ন দেশে

রমজানে বিদ্যুতের ঘাটতি নেই: সিরাজগঞ্জে জ্বালানি উপদেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শহর ও গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর হয়েছে। পরে বিচারক তাকে

বেসরকারি খাতে ঋণ চাহিদা সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে পড়েছে। শিল্প ও ব্যবসা খাতে প্রত্যাশিত বিনিয়োগ না আসায় অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় ব্যাংক খাত

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারি নিহত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক